ট্রাম্প টাওয়ারে অগ্নিকান্ডে নিহত ১, আহত ৬
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং ৬ অগ্নিনির্বাপক আহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, শনিবার নিউইয়র্কে ফিফথ এভিনিউয়ে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব ভবন ট্রাম্প টাওয়ারে ৫০তম তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তিকে পুলিশ টড ব্রাসনার (৬৭) হিসেবে চিহ্নিত করেছে। তিনি ওই ভবনের ৫০তম তলায় বসবাস করছিলেন। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়। পরে তিনি মারা যান। এ তথ্য দিয়েছেন ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যানজেলিকা কনরয়। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বলেছে, টড ব্রাসনারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তারপরও তার মৃত্যুর কারণ নির্ণয় করবেন মেডিকেল অফিসাররা। কিভাবে এর সূত্রপাত এ সম্পর্কে জানাতে পারে নি কেউ। দু’ঘন্টা পরে স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সময় ট্রাম্প পরিবারের কোনো সদস্য ওই টাওয়ারে ছিলেন না। এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প অগ্নিনির্বাপকদের অভিনন্দন জানিয়ে টুইট করেন। কারণ, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এখানে উল্লেখ্য, এর তিন মাস আগে এই ট্রাম্প টাওয়ারের কুলিং টাওয়ারে অগ্নিকান্ড ঘটে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!