Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

পেন্সিল্ভেনিয়ার লেন্সডেলে ড. নীনার তহবিল সংগ্রহ অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: April 10, 2018 | 9:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, পেন্সিল্ভেনিয়া: “মন্টগুমারী কাউন্টি বাংলাদেশী আমেরিকান ক্মুনিটি“ এর আয়জনে লেন্সডেল মেননিয়েট চার্চে গত ৭ই এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেলো পেন্সিল্ভেনিয়া থেকে লেফটেন্যান্ট গর্ভনর পদে ডেমোক্রেট নির্বাচনের প্রার্থি  ড. নীনার তহবিল সংগ্রহ অনুষ্ঠান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ক্মুনিটি ব্যেক্তিত মোহাম্মেদ রাজ্জাক এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপ্সতিত ছিলেন  ডঃ জিয়াউদ্দীন আহম্মেদ, ডাঃ ফাতেমা আহম্মেদ, ডঃ নিনার নির্বাচনি সমুন্নয় কারি ডঃ ইবরুল চৌধুরী। অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্ত্যবে রাখেন সাংবাদিক মফিজুল ইসলাম। এরপর  ডঃ ইব্রুল তার বক্তব্য  বলেন, নীনা একজন বাংলাদেশী তাকে আপনাদের মাঝে বিশেষ করে এই অঞ্চলে নতুন করে পরিচয় করার কিছুই নাই, সে আমাদের  ক্মুনিটির প্রবাসী বাংলাদেশীদের কাছে অতি আপনজন। আপনাদেরকে এই আয়জনের জন্য ধন্যবাদ জানাই, আর তার পাশা পাশি  নীনাকে আপনাদেরকে  সাথে নিয়ে পেন্সিল্ভেনিয়ার লেফটেন্যান্ট গর্ভনর পদে আগামী নির্বাচনে জয়যুক্ত করাতে চাই। এরপর ডঃ জিয়াউদ্দীন আহম্মেদ বলেন আজ যে ভাবে বাংলাদেশি ক্মুনিটি বিশিষ্ট জনরা দল মতের উর্ধে উঠে  নীনার জন্য এগিয়ে এসেছে তাতে আমি  আশাবাদী যে নীনা আগামি মে মাসের প্রাইমারিতে জয়যুক্ত হবে ইনশাল্লাহ।

এরপর অনুষ্ঠানে উপস্থিত লেন্সডেল এর কাউন্সিলম্যান মিঃ লিউন শুভেচ্ছা বক্ত্যব রাখেন। তারপর  ডঃ নীনা তার জন্য এত কস্ট করে রাত জেগে এই ফান্ড রেইজ ডিনার আয়জন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান, তিনি বলেন  আমি সবসময়ে আপনাদের পাশে আগে যেমন ছিলাম ভবিষ্যতে ও থাকবো । আমি পেন্সিল্ভেনিয়ার লেফটেন্যেন্ট গর্ভনর পদে লড়ছি সেটা শুধু আমার নিজের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সবার সঠিক অধিকার আদায়ের জন্য। তিনি বলেন আমি একজন বাংলাদেশী, আমি আপনাদেরই সন্তান,   অন্যায়ের কাছে আমি কখনও মাথা নত করি নাই ,আপনারাই আমার সাহস, এই পদে  থেকেই আমি ক্মুনিটির জন্য লড়তে চাই, আমাকে দেখেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিখবে এই দেশের মূলধারার রাজনীতির সাথে নিজেদের জড়াবে, বিগত সময়ে আমি সরকারের নানা পদে ছিলাম, বিগত ২৫ বছর ধরেই আমি পেন্সিল্ভেনিয়ার  বিভিন্ন প্রশাসনের  অন্যায়, সঠিক দাবি এবং অধিকার আদায়ের জন্য লড়ছি , এখন ক্মুনিটির বিভিন্ন  অসহায় নারীদের আর্থ সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য সেবা , উচ্চ শিক্ষার ব্যায় সংকোচন, স্কুলে শিখার্থিদের নিরাপদ অবস্থান , এবং ভবিষ্যৎ প্রজন্মের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য পেন্সিল্ভেনিয়ার লেফটেন্যান্ট গর্ভনর পদে লড়তে চাচ্ছি। তাই  আপনাদের  কাছে আমি আসন্ন  প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেট প্রার্থি হিসাবে ভোট কামনা করছি । আপনারা যদি ঠিক এই ভাবেই আমাকে সাহস দেন এবং পাশে থাকেন  তাহলে এই জয় আমাদেরই হবে ইনশাল্লাহ । তার পর নীনা  অনুষ্ঠানে উপস্থিত ক্মুনিটির বিভিন্ন জনের প্রশ্নের উত্তর দেন । আর আগামি ১৬ই এপ্রিল এর ভিতর সবাইকে বিশেষ করে ডেমোক্রেটে ভোট রেজিস্টার করতে আহব্বান জানান।  অনুষ্ঠানে লেন্সডেল, হ্যাটফিল্ড, নরেছটাউন, কুপারসবার্গ, টাওয়ামেন্সিন এর প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার পরিজন নিয়ে উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV