Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের সাফল্য

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: April 10, 2018 | 10:25 AM

জান্নাতুল ফেরদৌসী: যুক্তরাষ্ট্রের বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। দীর্ঘদিন পর চলতি অর্থবছরের শুরু থেকেই ধরে রেখেছে ইতিবাচক প্রবৃদ্ধি। বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির পাঁচ ভাগের একভাগ-ই রপ্তানি হয় যুক্তরাষ্ট্রের বাজারে। শুধু রপ্তানি আয়ের দিক দিয়েই নয়, বাংলাদেশের অর্থনীতিতে কূটনৈতিকভাবেও বরাবরই আলোচনার কেন্দ্রে মার্কিন বাজার।

বিজিএমইএ’র তথ্য বলছে, মার্কিন বাজারে ৭ দশমিক ৪৮ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে শেষ হয় ২০১৬-১৭ অর্থবছর। তবে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাস ধরেই দেশটিতে বেড়েছে তৈরি পোশাকের রপ্তানি, দীর্ঘদিন পর প্রবৃদ্ধিও হয়েছে ইতিবাচক, ১ দশমিক ৬৮ শতাংশ।

আর ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন- অটেক্সা’র পরিসংখ্যানে দেখা যায়, মার্কিন বাজারে গেল জানুয়ারিতে চীন, ভিয়েতনামের পরই সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। আর এক বছরের ব্যবধানে ওই মাসে বাজারটিতে সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক প্রথম ৪টি দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশের।

বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ নাসির বলেন, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো যে গবেষণা করেছে তাতে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় এই শিল্পের অবদান যে কতটুকু সেটা তারা তুলে ধরছে। আমি মনে করি, ভবিষ্যতে আমেরিকার বাজারটা আস্তে আস্তে আরও বড় হবে।পণ্যের গুনগত মান আর ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে রপ্তানিকারকদের নতুন নতুন উদ্যোগের ফলেই এ অর্জন

এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমাদের পোর্টের, রাস্তার সমস্যা রয়ে গেছে। তাই পণ্য সরবরাহের সময় কমিয়ে আনতে পারলে বাজার প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এসব কারণে কিন্তু আমরা প্রতিযোগিতায় হেরে যাচ্ছি।

অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বলেন, আমি আশাবাদী, দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে… যেহেতু নির্বাচনের বছর এটা আমাদের বলতেই হয়, বড় রকমের পরিবর্তন আমাদের পোশাক খাত করেছে। সেইটার উপর ভিত্তি করে আগামীতে প্রবৃদ্ধি আরও বেশি হবে।

বাজার সুবিধা পেতে কারখানার কর্মপরিবেশ উন্নয়নে নেয়া উদ্যোগগুলোর প্রচারণা বাড়াতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। সূত্র: সময় টিভি/আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV