যুক্তরাষ্ট্রে প্রবাসী শিখরা একযোগে ৯ হাজার পাগড়ি পরে গিনেস বুকে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রবাসী শিখরা একযোগে ৯ হাজার পাগড়ি পরে বিশ্বরেকর্ড করলেন। নিউইয়র্কের টাইমস স্কয়ারে একসাথে পাগড়ি বেঁধে গিনেস বুকে নাম তুলেন তারা। শিখ সম্প্রদায়ের বার্ষিক পাগড়ি দিবসকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঞ্জাবীদের সবচেয়ে বড় উৎসব বৈশাখীকে উপলক্ষ করে এই পাগড়ি দিবস অনুষ্ঠিত হয়। এই সম্প্রদায়ের বিরুদ্ধে ঘটা নানান অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো ছিল এই আয়োজনের মূখ্য উদ্দেশ্য।
এই অলাভজনক সংগঠনটির প্রতিষ্ঠাতা চানপ্রিত সিং চিটিআইকে জানিয়েছে, ৯০০০ পাগড়ি বেধে তারা উত্তেজিত। কয়েক ঘন্টায় বিশ্ব রেকর্ড করতে পারায় তারা অভিভূত। সংগঠনটি এই বিশ্বরেকর্ড করতে পারায় গিনেজ কর্তৃপক্ষের কাছ থেকে একটি সার্টিফিকেট পেয়েছে।
অসংখ্য শিখ এবং আমেরিকান পাগড়ি দিবস উপলক্ষে টাইমস স্কয়ারে উপস্থিত থেকে এই ঐতিহাসিক ঘটনা প্রত্যক্ষ করেন। তারা নানানভাবে শিখ সংস্কৃতিকে তুলে ধরবার চেষ্টা করেন পাগড়ি বাধার সময়।
৯/১১ হামলার পর থেকে মুসলিম সন্দেহে বিব্রতকর অবস্থার মুখে পড়েছে অনেক শিখ। তাই প্রবাসী শিখরা এই পাগড়ি দিবসের মাধ্যমে প্রমানের চেষ্টা করেছেন তাদের নিজস্ব সংস্কৃতি পাগড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!