Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটজ-কে নিউইয়র্ক সিটি মেয়র পদে দেখতে আগ্রহী বাংলাদেশীরা

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: April 11, 2018 | 6:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশী দেশ ও ভাষার অভিবাসী বসবাস করেন নিউইয়র্ক সিটির কুইন্স বরোতে। এই বরোর প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটজ-কে সামনের নির্বাচনে সিটি মেয়র হিসেবে দেখতে আগ্রহী বাংলাদেশীরা। আর এ লক্ষ্যেই ৯ এপ্রিল সোমবার ডেমক্র্যাটিক পার্টির সকল সমর্থক জড়ো হয়েছিলেন জ্যামাইকার ইকরা কম্যুনিটি সেন্টারে।

‘বাংলাদেশী-আমেরিকান কম্যুনিটি ফর মেলিন্ডা ক্যাটজ’ ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে মেলিন্ডা ক্যাটজ বাংলাদেশীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘অতীতের মত সামনের দিনগুলোতেও আমি সব সময় আপনাদের পাশে থাকবো। আমি আরো সামনে যেতে চাই একজন বাঙালি-বোন হিসেবে। কারণ, এই কুইন্স সমৃদ্ধি পাচ্ছে আপনাদের মত নিষ্ঠাবান মানুষদের কায়িক শ্রমে।’

মেলিন্ডাকে ফুলেল শুভেচ্ছা জানানোর ব্যতিক্রমী এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সাবেক সভাপতি ডা. ওয়াহিদুর রহমান ও বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে এসময় মঞ্চে ছিলেন মোর্শেদ আলম, সালেহ আহমেদ, শরাফ সরকার, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, এবিএম ওসমান গনি, শাহ নেওয়াজ, মোহাম্মদ আনোয়ার হোসেন, কাজী আশরাফ হোসেন নয়ন ও নার্গিস আহমেদ।

কুইন্স কম্যুনিটি বোর্ড মেম্বার ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক বিশিষ্ট ব্যক্তির মধ্যে মুক্তিযোদ্ধা মনির হোসেন, মূলধারার রাজনীতিক দীলিপ নাথ, ফ্রেন্ডস সোসাইটির সভাপতি শেখ হায়দার আলী, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, বাংলাদেশী-আমেরিকান ডেমক্র্যাটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার, নিউ আমেরিকান ডেমক্র্যাটিক পাটির রোকেয়া আক্তার ছিলেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV