নিউইয়র্ক বইমেলা ২২ থেকে ২৪ জুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গত ৮ এপ্রিল রোববার বিকেল তিনটায় আহ্বায়ক ড. নূরন নবীর সভাপতিত্বে ২২, ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিতব্য এবছরের ‘নিউইয়র্ক বইমেলা কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। আলোচ্যসূচিতে ছিল বইমেলার সর্শেষ পরিস্থিতির প্রতিবেদন উপস্থাপন, হোস্ট কমিটি গঠন ও তহবিল সংগ্রহ। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘মুক্তধারা সাহিত্য পুরস্কার’ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ। গত দু’বছর মুক্তধারারা ফাউন্ডেশন ‘মুক্তধারা সাহিত্য পুরস্কার’ নামে যে পুরস্কার দিয়েছে তা আগামী ৫ বছর (২০১৮-২০২২) নিউজার্সির ‘জিএফবি গ্রুপ’ প্রদান করবে। এ সংক্রান্ত চুক্তিতে মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষে আহ্বায়ক ড. নূরন নবী এবং জেএফবি গ্রুপের পক্ষে গোলাম ফারুক ভুঁইয়া স্বাক্ষর করেন।
বইমেলার আহ্বায়ক ডঃ নূরননবী সকলকে স্বাগত জানিয়ে বাংলাদেশেরে জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে বলে সভাকে অবহিত করেন। সদস্য সচিব বিশ্বজিত সাহা বইমেলার সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন তুলে ধরেন।। তিনি আশা প্রকাশ করেন যে, এবারে সবচেয়ে বেশিসংখ্যক প্রকাশনা সংস্থা নিউইয়র্ক বইমেলায় অংশগ্রহণ করবে। তিনি আরো জানান, ইতিমধ্যেই প্রকাশকদের বড় অংশ তাদের বই পাঠিয়ে দিয়েছেন। মেলার বেশ আগেই তাদের বই নিউইয়র্ক আসবে।
সভায় প্রস্তাব গৃহীত হয় যে, আগেই বইয়ের তালিকা প্রকাশ হবে যাতে আগ্রহীরা আগে থেকেই বই কেনার সিদ্ধান্ত নিতে পারেন। আরো উল্লেখ্য যে, বাংলাদেশ থেকে এবারে অনেক বেশিসংখ্যক লেখক আসবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এ সভা অনুষ্ঠিত হয় নিউজার্সির প্লেইন্সবরো সিটিতে আহবায়ক ড. নূরননবীর বাসায়। সভায় বিভিন্ন আলোচনায় আরো অংশ নেন ড. জিনাত নবী, নীলু ফারুক, নাজনীন হোসেইন, অজন্তা সিদ্দিকী, ডা. ফারুক আজম, গোলাম ফারুক ভুঁইয়া, রহিমা করিম, অনিন্দতা কাজী, ড. রেজাউল করিম, ড. কামরুল হাসান, সাব্বির আহমেদ, ড. দলিলুর রহমান, সুমি রহমান, ফেরদৌস সাজেদীন, হাসান ফেরদৌস, আহমাদ মাযহার, জীবন চৌধুরী, রানু ফেরদৌস, আদনান সৈয়দ, ওবায়দুল্লা মামুন, নাসরিন চৌধুরী, শিরীন বকুল, আবু রায়হান, দিঠি হাসনাৎ, তানভীর রাব্বানী, শুভ রায় এবং নসরত শাহ। এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!