মিসাইল আসছে : সিরিয়াকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্রুতই সিরিয়ায় আঘাত হানার জন্য আসছে মার্কিন বিমানবাহিনী। বুধবার টুইটারের মাধ্যমে তিনি একথা জানান। তার এই টুইটের মাধ্যমে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থিরতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
তিনি তার টুইটে লেখেন, ‘সিরিয়ার দিকে ধেয়ে আসা সকল মিসাইল প্রতিহত করার প্রতিশ্রুতি জানিয়েছে রাশিয়া। রাশিয়া তুমি প্রস্তুত থাকো, কারণ এবার তারা আসছে, এবার এগুলো আরও ভালো, নতুন এবং স্মার্ট।’
যুক্তরাষ্ট্রের সিরিয়ায় বিমান হামলা চালানো নিয়ে এটিই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মন্তব্য।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করেন, এজন্যই তাকে ক্ষমতায় রাখার জন্য রুশ এতোটা উদ্বুদ্ধ।
গত সপ্তাহে সিরিয়ায় রাসায়নিক হামলাকে কেন্দ্র করে বৈশ্বিক উত্তাপ ছড়ায়, যার দরুণ সিরিয়ার আসাদের সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নেয় ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। সিরিয়ার দৌমার এই ঘটনায় অন্তত ৪৮ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছিল তিন শতাধিক মানুষ। সূত্র : ওয়াশিংটন পোস্ট এবং বিবিসি
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!