Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বড় পরিবর্তনের আভাস

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: April 13, 2018 | 6:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়াা যাচ্ছে। এইচ-১বি ভিসা কোটায় পরিবর্তন আনা হচ্ছে। এই ভিসায় ২০১৯ সালের অর্থবছরে নয়টি বড় পরিবর্তনের কথা জানিয়েছে ইউএসসিআইএস। তবে নয়টি বড় পরিবর্তনের কথা সুনির্দিষ্ট করে বলা হয়নি।

টাইমস অব ইন্ডিয়া অনলাইন জানিয়েছে, যুক্তরাষ্ট্র নাগরিকত্ব ও অভিবাসনসেবা (ইউএসসিআইএস) ২০১৯ সালের অর্থবছরের জন্য কংগ্রেস অনুমোদিত সর্বোচ্চ ৬৫ হাজার এইচ-১বি ভিসার জন্য পর্যাপ্ত আবেদন পেয়েছে। এ জন্য চলতি বছরের ১ অক্টোবর থেকে কাজ শুরু হবে। এ বছর এইচ-১বি ভিসি প্রার্থীরা সবচেয়ে বেশি জটিল প্রক্রিয়া মোকাবিলা করবেন।
ইউএসসিআইএসের বরাতে জানা গেছে, এইচ-১বি ভিসার জন্য একাধিক আবেদন করা হয়েছে এমন সব দরখাস্ত বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাদের নতুন নীতিমালায় বলেছে, কোনো ব্যক্তির পক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করা একাধিক আবেদন বা অনুমোদিত ভিসা বাতিল বা আবেদন প্রত্যাখ্যান করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের আবেদন লটারির বিশ্বাসযোগ্যতা ক্ষতু করে। এটি শুধু এইচ-১বি ভিসাধারীদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই নিয়ম যুক্তরাষ্ট্রের সব অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাছাই প্রক্রিয়ার অংশ হিসাবে সব ভিসা আবেদনকারীকে তাদের পুরোনো ফোন নম্বর, ই-মেইল নম্বর এবং সোশ্যাল মিডিয়ার ইতিহাস লিপিবদ্ধ করতে হবে। সব আবেদনকারীকে আগের পাঁচ বছরে তাঁদের ব্যবহার করা ফোন ও মোবাইল নম্বর জানাতে হবে। এইচ-১বি ভিসা শুধু সুনির্দিষ্ট কাজের মেয়াদের জন্য মঞ্জুর করা হবে। বর্তমানে এই ভিসা তিন বছরের জন্য কার্যকর থাকে এবং প্রায় সব সময়েই আরও তিন বছরের জন্য বাড়ানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV