বিশ্বের সবচেয়ে প্রশংসিত ব্যক্তি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বের সবচেয়ে প্রশংসিত ব্যক্তি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে হারিয়ে বিশ্বের সবচেয়ে প্রশংসিত ব্যক্তি নির্বাচিত হন বিল গেটস। ৩৫ দেশের ৩৭ হাজারের বেশি মানুষের ওপর জরিপ চালিয়ে বুধবার এ তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক ফার্ম ইউগভ।
বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী নির্বাচিত হয়েছেন হলিউড অভিনেত্রী ও নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। তার পরেই আছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, ও ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ। সেরা দশে আরও আছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন, নোবেলজয়ী মালালা ইউসুফজাই, জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মের্কেল, গায়িকা টেইলর সুইফট ও ম্যাডোনা।
পুরুষদের মধ্যে সেরা দশে ওবামা, জ্যাকি চ্যান ও শি জিনপিংয়ের পর যারা আছেন তারা হলেন জ্যাক মা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামা, ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।সূত্র: সিনেট
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল