রোহিঙ্গা ও সংখ্যালঘুদের অবস্থা দেখতে ট্রাম্পের দূত বাংলাদেশে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক এ্যাম্বাসেডর এ্যাট লার্জ স্যাম ব্রাউনব্যাক (Ambassador at Large for International Religious Freedom Sam Brownback ) ৭ দিনের সফরে ১৩ এপ্রিল বাংলাদেশ ও তুরস্কে গেলেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ১৩ এপ্রিল শুক্রবার এ তথ্য জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশ ও তুরস্কে ধর্মীয় স্বাধীনতা তথা দেশ দুটির সংখ্যালঘু সম্প্রদায়ের হাল-হকিকত নিয়ে উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে স্যাম ব্রাউনব্যাক কথা বলবেন।’ তিনি বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের শীর্ষ নেতাদের সাথেও সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া নোটে। বলা হয়েছে, কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরও ঘুরে দেখবেন ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা। এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!