Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের বাংলা নববর্ষের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: April 14, 2018 | 6:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলা নতুন বছর উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকানদের পক্ষ থেকে বাঙালিদের প্রতি ‘শুভ নববর্ষ’ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী জন জে সুলিভান। 

১২ এপ্রিল বৃহস্পতিবার প্রদত্ত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, ‘আমি আশা করছি বাঙালিরা যে যেখানেই আছেন, তারা নতুন বছরের উৎসবের আমেজে রয়েছেন। বাংলাদেশ, ভারত এবং বিভিন্ন স্থানের বাঙালিরা সকলেই আনন্দ-উৎসবে মেতে থাকবেন, আমরাও সে আনন্দে অভিভূত।’

মন্ত্রী বলেন, ‘যাদের মাতৃভাষা বাংলা, পয়লা বৈশাখ তাদের জন্যে সৌভাগ্যের প্রতিক। সকল জাতি ও ধর্মবিশ্বাসীরাই নিজ নিজ সংস্কৃতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর। সকলেই তার ঐতিহ্যবাহি সংস্কৃতির আলোকে প্যারেড, বৈশাখী মেলা এবং নৃত্যগীতসহ নানা অনুষ্ঠানে মেতে উঠেন। বাঙালিরাও এর ব্যতিক্রম নন।’ ‘এই আমেরিকাতেও বসবাসরত বাংলাদেশী-আমেরিকানদের ধন্যবাদ জানানোর সুযোগ নিয়ে বলতে চাই যে,  এই জাতিকে সমৃদ্ধি দিতে, বহুজাতিক সংস্কৃতির ফল্গুধারা প্রবাহিত রাখতে তাদের অবদান অবশ্যই স্মরণীয় হয়ে রয়েছে। আমরা বাঙালিদের উজ্জ্বল ভবিষ্যত প্রত্যাশা করছি এবং অনাগত দিনগুলোতে তাদের শুভ কামনা করছি’-উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV