মানিকগঞ্জ কল্যাণ সমিতি ইউএসএ’র অভিষেকে সুন্দর কমিউনিটি গড়ার প্রত্যয়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মানিকগঞ্জ কল্যান সমিতি ইউএসএ ইনক’র নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা গত ৩ এপ্রিল মঙ্গলবার আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে মানিকগঞ্জবাসীর মিলনমেলা পরিনত হয়। অনুষ্ঠান সাজানো হয় দুই পর্বে। প্রথম পর্ব আলোচনা ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সভাপতি গাজী আলতাফ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন এনওয়াই ইন্সুরেন্সের সিইও মো: শাহ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন, মূলধারার নেতা আদিল মোহাম্মদ ও সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান সরকার। বক্তব্য রাখেন অনুষ্ঠান তত্বাবধায়ক মো: হাফিজুর রহমান পিন্টু।

অনুষ্ঠান পরিচালনা ও নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন লুৎফর রহমান যুবায়ের, মো: মোখলেছুর রহমান ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এ রউফ রাসেল। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
প্রধান অতিথি শাহ নেওয়াজ মানিকগঞ্জবাসীর মাঝে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার গুরোত্বারোপ করেন। তিনি বলেন, এমন সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে সত্যিই পুলকিত। আদিল মোহাম্মদ বলেন, সকলের প্রচেষ্টা সমিতি আবার স্বচ্ছল। সমিতিকে কাংখিত লক্ষ্যে পৌছাতে আমাদের প্রয়োজন ঐক্য। মো: হাফিজুর রহমান পিন্টু বলেন, অতীতকে ভূলে নতুন উদ্দ্যমে কাজ করতে পারলেই দেশ ও প্রবাসে মানিকগঞ্জবাসী উপকৃত হবে। তিনি নবনির্বাচিত কমিটির প্রশংসা করে বলেন, শুরুটাই আমরা সুন্দর দেখছি। সুতারাং বর্তমান কমিটির মাধ্যমে সমিতি অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। সমিতির কবরস্থানের ত্রুয়, মেধাবীদের বৃক্তি প্রদানসহ সকল কাজে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি।
আরো বক্তব্য প্রদান করেন উপদেষ্টামন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল, মো: আনিসুর রহমান কায়ছার, লুৎফর রহমান হিমেল। তারা বলেন, এমন আনন্দঘন অনুষ্ঠানে পরস্পর পরিচিতি লাভের পাশাপাশি নতুন প্রজন্মের নিকট আমাদের কৃষ্টিকে তুলে ধরা যায়। তারা বলেন, আমাদের কর্মের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। সৃজনশীলতাকে কমিউনিটির কল্যাণে কাজে লাগাতে হবে। এক্ষেত্রে তারা নতুন প্রজন্মের প্রতি গুরুত্বারোপ বলেন, কমিউনিটি বির্নিমাণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আর এটাই হবে সংগঠন করার স্বার্থকতা। সভাপতির বক্তব্যে গাজী আলতাফ হোসেন বলেন, সমিতির কল্যাণে আমরা সকলে এক ও অভিন্ন। আসুন আমরা সকলে মিলে মিশে কাজ করি। এতে করে আমাদের প্রিয় সংগঠন অনেক দুর এগিয়ে যাবে। তিনি আগামী দিন গুলোতে সমিতির কাজকে সুচারুভাবে বাস্তবায়নের জন্য প্রবাসী মানিকগঞ্জবাসীর সকলের বুদ্ধি, পরামর্শ, সহযোগিতা ও দোয়া কামনা করেন।
দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কৃঞা তিথি, রানো নেওয়াজ ও সবুজ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!