নিজের গায়ে আগুন লাগিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ মার্কিন আইনজীবীর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদের সময় নিউইয়র্কের এক পার্কে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন ৬০ বছর বয়সী মার্কিন আইনজীবী ডেভিড বাকেল। এরপর ব্রুকলিনের প্রস্পেক্ট পার্কে পাওয়া যায় বাকেলের মরদেহ। মৃত্যুর আগে লিখে যাওয়া চিরকুটে আইনজীবী বাকেল লিখেছেন, ‘জৈব জ্বালানি ব্যবহার করে মানবজাতি পৃথিবীর যে ক্ষতি করেছে তারই প্রতীকী প্রতিফলন হবে তার এই মৃত্যুতে।’ খবর সিএনএন’র।
ডেভিড বাকেল তার চিরকুটে লিখেছেন, ‘অধিকাংশ মানুষই এখন দূষিত বায়ু গ্রহণ করে এবং সময়ের আগেই মারা যায়। আমরা আমাদের কত বড় ক্ষতি করছি তা জৈব জ্বালানি দিয়ে আমার এই অকাল মৃত্যুর মাধ্যমে প্রতিফলিত হবে।’ সমকামী ও হিজড়াদের অধিকার আদায়-সংক্রান্ত আইনি কার্যক্রমের জন্য খ্যাতনামা ছিলেন বাকেল। পরে তিনি একাধিক পরিবেশবাদী সংঘের সঙ্গে কাজ করেছেন। পত্রিকাটি জানিয়েছে তার দেহ খুঁজে পাওয়ার আগে একাধিক সংবাদ সংস্থার কাছে এই চিরকুট মেইল করেন এই আইনজীবী।
সুইসাইড নোটে আরো লিখেন, ‘যেসব অন্যায়ের প্রতিবাদ করার আর কোনো পথ খোলা থাকে না সেসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এর আগেও নিজেদের জীবন উৎসর্গ করেছেন অনেকে।’
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া