বর্ণিল আয়োজনে নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র বাংলা বর্ষ বরণ
https://www.facebook.com/USANewsNY/videos/2177271175624003/
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্ক বর্ণিল আয়োজনে উদযাপন করেছে বাংলা নববর্ষ। নিউইয়র্কে জ্যামাইকার পানসী পার্টি হলে গত ১৫ এপ্রিল রোববার বিকেলে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক উৎসব ও নেত্রকোনা প্রবাসীদের মিলন মেলা। বর্ষ বরণ উৎসবে নেত্রকোনা প্রবাসীদের ঢল নামে। প্রবাসের জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও জমজমাট এ উৎসবে ছিল ইলিসসহ বাঙালী সব খাবার-দাবার।

নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি মো. বজলুর রহমান সভাপতিত্বে এবং জাহাঙ্গীর হোসেন খান শামীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাবেক ডিআইজি জহুরুল হক। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তিনি এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ইকবাল হায়াৎ খান ও বজলুর রহমান নয়ন, প্রধান পৃষ্ঠপোষক উপদেষ্টা মো. বশির ফারুক। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার।


অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও বর্ষ বরণ উদযাপন কমিটির আহ্বায়ক মো. জামাল উদ্দিন, সদস্য সচিব লোকমান হোসেন চৌধুরী, প্রধান সমন্বয়কারী মো. আনোয়ারুল আলম ভূইয়া, সমন্বয়কারী অধ্যাপক ¯েœহাংশু সরকার, অর্থ সচিব হাবিবুর রহমান হাবিব, নাসির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পহেলা বৈশাখ উৎসব প্রিয় বাঙালীদের প্রাণের উৎসব। হাজার বছরের ঐতিহ্যে লালিত এ সংস্কৃতি প্রবাস প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এ আয়োজন প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত করার একটি বড় সুযোগ। আলোচনার ফাঁকে বিভিন্ন জন বৃহত্তর ময়মনসিংহ সহ নেত্রকোনা জেলার হাস্য রসাত্বক ও ঐতিহ্যমন্ডিত কৌতুক পরিবেশন করেন।


পরে সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শশী, সম্পা জামান ও নাজিয়া নীনা সঙ্গীত এবং সাদিয়া নৃত্য পরিবেশন করেন। সাউন্ড সিস্টেমে ছিলেন অনুপ। বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কর্মকর্তাগণ।
https://www.facebook.com/USANewsNY/videos/2177376235613497/
https://www.facebook.com/USANewsNY/videos/2177373735613747/
https://www.facebook.com/USANewsNY/videos/2177315605619560/
https://www.facebook.com/USANewsNY/videos/2177253088959145/
https://www.facebook.com/USANewsNY/videos/2177328478951606/
https://www.facebook.com/USANewsNY/videos/2177345402283247/
https://www.facebook.com/USANewsNY/videos/2177338185617302/
https://www.facebook.com/USANewsNY/videos/2177303078954146/
https://www.facebook.com/USANewsNY/videos/2177298955621225/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!