Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

জাতিসংঘের ৩টি গুরুত্বপূর্ণ নির্বাচনে বাংলাদেশের বিজয়

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: April 17, 2018 | 9:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘের ইকোসক চেম্বারে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইকোসক) এর সহযোগী অঙ্গসমূহের (ECOSOC Subsidiary bodies) নির্বাচন অনুষ্ঠিত হয় ১৬ এপ্রিল। নির্বাচনে ইকোসকের ৫৪টি সদস্য রাষ্ট্র ভোটে অংশগ্রহণ করে। ইকোসকের বিভিন্ন সহযোগী অঙ্গসমূহের এই নির্বাচনে বাংলাদেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং নির্বাচিত হয়। যে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গে বাংলাদেশ নির্বাচিত হয়েছে তার বিবরণ নি¤œরূপ :
১) কমিশন অন দ্যা স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ) এর ১১ সদস্যের নির্বাচন: মেয়াদ ৪ বছর (২০১৯-২০২২)। ফলাফল: এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ ও মালয়েশিয়া নির্বাচিত।
২) ইউনিসেফ এর তহবিল পরিচালনা পরিষদের ১৪ সদস্যের নির্বাচন: মেয়াদ ৩ বছর (২০১৯-২০২১)। ফলাফল: এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ, মঙ্গোলিয়া ও পাকিস্তান নির্বাচিত।
৩) ইউএন উইমেন এর পরিচালনা পরিষদের ১৭ সদস্যের নির্বাচন: মেয়াদ ৩ বছর (২০১৯-২০২১)। ফলাফল: এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ, ভারত, মঙ্গোলিয়া, নেপাল ও সৌদিআরব নির্বাচিত।

ইকোসকের উপরিউক্ত যে ৩টি সহযোগী অঙ্গে বাংলাদেশ নির্বাচিত হয়েছে তা আমাদের নারী ও শিশুদের অধিকার সুরক্ষা এবং জীবনমান উন্নয়নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের অবদান, অব্যাহত সাফল্য ও আর্ন্তজাতিক স্বীকৃতির কারণে তাৎপর্যপূর্ণ এই নির্বাচনগুলোতে বাংলাদেশ জয়ী হতে পেরেছে। সিএসডব্লিউ এর বর্তমান সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আরও ৪ বছরের জন্য পুন: নির্বাচিত হলো। এরফলে নারীর অধিকার সুরক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহনকারী এই কমিশনে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরও সক্রিয় ভূমিকা পালনে সক্ষম হবে। উল্লেখ্য চলতি বছরে সিএসডব্লিউ-এর ৬২তম অধিবেশনে বাংলাদেশ বুরে‌্যর ‘ভাইস চেয়ার’ হিসেবে দায়িত্ব পালন করেছে।
এছাড়া ইউনিসেফ এবং ইউএন উইমেন এর পরিচালনা পরিষদের সদস্য হওয়াতে বাংলাদেশ আগামী তিন বছর সক্রিয়ভাবে সংস্থা দুটির কার্যাবলী, অর্থ সংস্থান ও এর যথাযথ ব্যবহারে ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশসমূহের স্বার্থ সংরক্ষণ এবং ‘এজেন্ডা ২০৩০’ এর বাস্তবায়নেও সংস্থা দুটিকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবে।
উপরিউক্ত ৩টি গুরুত্বপূর্ণ নির্বাচনে বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অব্যাহত কূটনৈতিক অগ্রযাত্রার সাফল্য প্রমাণ করে। এই নির্বাচনে বিজয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হলো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ