সাংবাদিকদের সঙ্গে এবারও নৈশভোজ করবেন না প্রেসিডেন্ট ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাংবাদিকদের সঙ্গে এবারও নৈশভোজ করবেন না প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউজে মার্কিন গণমাধ্যম কর্মীদের সম্মানার্থে আয়োজিত প্রেসিডেন্সিয়াল ডিনার টানা দ্বিতীয় বছরের মত বর্জন করছেন ট্রাম্প। এসময় তিনি অন্য কর্মসূচীতে নিজেকে ব্যস্ত রাখবেন। মঙ্গলবার হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, ২৮ এপ্রিল ট্রাম্প মিশিগানে র্যালিতে যোগ দেবেন এবং সে কারণেই তিনি ‘প্রেস ডিনারে’ অনুপস্থিত থাকবেন।
মিশিগানের ডেট্রোয়েটে অনুষ্ঠিত এই র্যালির সময় নির্ধারণ করা হয়েছে প্রেস ডিনারের সময়ের সাথে সংগতি রেখেই, ফলে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর এবারও দ্বিতীয়বারের মত গণমাধ্যম কর্মীদের থেকে নিজেকে সরিয়ে রাখলেন ট্রাম্প। মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণমাধ্যমে ট্রাম্পের নীতি ও বক্তব্যের সরাসরি সমালোচনা পছন্দ করেন না ট্রাম্প। নির্বাচনের আগে তিনি তার সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজনৈতিক মিথ্যাচারে লিপ্ত গণমাধ্যমকে তিনি সর্বদা এড়িয়েই চলবেন।
তবে এই বছর প্রেসিডেন্সিয়াল প্রেস ডিনারে ট্রাম্প নিজে যোগ না দিলেও তার উপদেষ্টাদের যোগ দিতে উৎসাহিত করেছেন। সরকার এবং গণমাধ্যমের মধ্যে আরো গভীর সম্পর্ক স্থাপন এবং মার্কিন রাজনীতি এবং জনগণের জীবন যাত্রায় গণমাধ্যম কর্মীদের অবদানকে সম্মান প্রদর্শন করাই হলো হোয়াইট হাউজের এই নৈশভোজ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। ইন্ডিয়ান এক্সপ্রেস
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া