মার্কিন নৌবাহিনীতে প্রথম কালো নারী ব্রিগেডিয়ার জেনারেল লরনা এম. মাহলক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন নৌবাহিনীতে লরনা এম. মাহলক প্রথম কালো নারী ব্রিগেডিয়ার জেনারেল হতে যাচ্ছেন। মার্কিন নৌবাহিনীর সদর দফতরে অভিযান, পরিকল্পনা ও নীতি নির্ধারণে উপ পরিচালক হিসেবে কাজ করছেন কর্নেল লরনা এম. মাহলক। তিনি প্রথম কালো নারী হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা লাভ করতে যাচ্ছেন। মার্কিন প্রতিরক্ষা বিভাগ তাকে এ পদোন্নতির অনুমোদন দিয়েছে। মিলিটারি টাইমস
এবিসি নিউজ প্রথম তার এ পদমর্যাদার খবর প্রকাশ করে। ২০১৬ সালে ‘ওমেন্স হিস্টরি মান্থ’এ এক ভিডিও ফুটেজে মার্কিন নৌবাহিনীতে তার পেশাগত কাজের অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন। লরনা বলেন, নৌবাহিনীতে তার ৩০ বছরের কাজের অভিজ্ঞতা বলছে এধরনের বাহিনীতে নারীদের অংশগ্রহণ খুবই ইতিবাচক। আমি খুবই আশাবাদী নারীদের নৌবাহিনীতে স্থিতিশীল অংশগ্রহণে।
যুক্তরাষ্ট্রের চারটি মিলিটারি সার্ভিসে নৌবাহিনীতে খুব কম সংখ্যক নারী পেশাগত দায়িত্ব পালন করছে। এ বাহিনীতে সক্রিয় দায়িত্ব পালন করছে শ’খানেক নারী। এর আগে রিজার্ভ মেরিনে নারীদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ ছিল না।
তবে মার্কিন নৌবাহিনীতে প্রথম কালো পুরুষ জেনারেলের পদ ভূষিত করেন ম্যারিন এ্যাভিয়েটর ফ্রাঙ্ক ই, পিটারসেন জুনিয়র। ১৯৫২ সালের অক্টোবরে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে বিমান চালনার প্রশিক্ষণ শুরু করেন এবং ১৯৭৯ সালে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদায় উন্নীত হন। কোরিয়া ও ভিয়েতনাম যুদ্ধে তিনি অংশ নেন এবং সাড়ে তিন’শ অভিযানে জঙ্গি বিমান নিয়ে উড্ডয়ন করেন। পিটারসেন লেফটেন্যান্ট জেনারেল হিসেবে ১৯৮৮ সালে অবসর নেওয়ার পর ২০১৫ সালের ২৫ আগস্ট মারা যান তিনি।
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights