জিনা হ্যাস্পেলকে প্রথম নারী সিআইএ প্রধান হিসেবে মনোনায়ন দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিআইএ’র প্রথম নারী প্রধান হিসেবে জিনা হ্যাস্পেলকে আনুষ্ঠানিকভাবে মনোনায়ন দিলেন। মার্চে ট্রাম্প টুইটে বর্তমান সিআইএ প্রধান মাইক পম্পেওকে পররাষ্ট্রমন্ত্রী পদে সুপারিশ করে তার স্থানে জিনার কথা বলেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্যাপিটল হিলে কোন পেপার পাঠান নি তিনি।
মঙ্গলবার ট্রাম্প আনুষ্ঠানিভাবে কংগ্রেসকে জিনাকে সিআইএ’র নেতৃত্ব দেয়ার জন্য তার চূড়ান্ত পছন্দের কথা জানান। এদিকে সমালোচকরা বলছেন, ট্রাম্প এতদিন আনুষ্ঠানিকভাবে জিনার মনোনায়নের কথা জানাননি কারণ হোয়াইট হাউস জিনাকে এই পদে নেয়ার বিষয়ে দ্বিতীয়বার ভেবেছিল। তবে কিছু আইনপ্রণেতা এবং মানবাধিকার গোষ্ঠি জিনা হ্যাস্পেলের সিআইএস প্রধান পদে নিয়োগের বিরোধী। কারণ ৯/১১ হামলার পর সিআইএর সন্দেহজনক যুদ্ধবন্দীদের চরম নির্যাতনের পক্ষে ছিলেন। এছাড়া থাইল্যান্ডে ২০০২ সালে সিআইএ’র দায়িত্বে থাকাকালীন সময়ে বন্দীদের উপর নির্যাতনের ব্যাপারে জিনা বেশ সমালোচিত হন। মানবাধিকার কর্মীরা বলেন, একজন নারী বলে তার অতীত কর্মকা-ের দায় চাপা পড়ে যায় না। অবশ্যই ক্ষমা প্রার্থনা করা উচিত তার। ফিনান্সিয়াল এক্সপ্রেস।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!