Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের লাইসেন্সড সেলসপার্সন মোর্শেদা জামান আবারও শ্রেষ্ঠ রিয়েলস্টেট সেলসপার্সন এওয়ার্ড পেলেন

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: April 18, 2018 | 1:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী বংশোদ্ভুত নিউইয়র্কের লাইসেন্সড সেলসপারসন মোর্শেদা জামান গাইডেন্স রিয়েলটি হোমস ও গাইডেন্স রেসিডেনশিয়ালের জাতীয় ভিত্তিক নিউইয়র্কের বছরের শ্রেষ্ঠ সেলসপার্সন এওয়ার্ড পেলেন। গত ১ এপ্রিল ২০১৮, এই রিয়েল এস্টেট সেলস এচিভমেন্ট এওয়ার্ড সেরিমনি আয়োজিত হয় কেনকোন মেক্সিকো। মোর্শেদা জামানের হাতে এই অত্যন্ত সম্মানজনক এওয়ার্ড ক্রেষ্টটি তুলে দেন গাইডেন্স রিয়েলটি হোমসের প্রেসিডেন্ট হুসাম কুতুব এবং সাথে উপস্থিত ছিলেন গাইডেন্স রেসিডেনশিয়ালের প্রেসিডেন্ট ও সিইও খালেদ এল সাইদ সহ আরো কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এই এওয়ার্ড অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে শতাধিক অতিথি ও রিয়েল এস্টেট সেলসপারন যোগদেন। এটা ছিল গাইডেন্স রিয়েলটি হোমসের চারদিনব্যাপি সেলস সম্মেকলনী। 

উল্লেখ্য মোর্শেদা জামান গত জানুয়ারী মাসে নিউইয়র্কের সর্বোচ্চ বিক্রেতা হিসাবে গাইডেন্স রিয়েলটি হোমসের সর্বোচ্চ পুরস্কার চেয়ারম্যান্স ক্লাব এওয়ার্ড পান। কোম্পানির প্রেসিডেন্ট হুসাম কুতুব বলেন, দিনে দিনে নিউইয়র্কে বাংলাদেশী কম্যুনিটি বড় হচ্ছে। এখানে রিয়েল এস্টেট ব্যবসাও সমৃদ্ধ হবে। আমাদের কোম্পানিও দিন দিন বড় হচ্ছে। তিনি বলেন, আমাদের নিউইয়র্কের অফিস ২০১৬ ও ২০১৭ সালে শতভাগ লক্ষ অর্জন করেছে। এজন্য আমি অত্যন্ত খুশি। অনুষ্ঠানে তিনি গাইডেন্স রিয়েলিটি হোমসের বাড়ি কেনার বিভিন্ন ইসলামিক শরিয়তি ঋন সুবিধার কথা তুলে ধরেন।

বাংলাদেশী কম্যুনিটিতে মোর্শেদা জামান অত্যন্ত পরিচিত ¬একটি নাম। মার্কিন মূল্লুকে পাড়ি জমানোর পর এই কম্যুনিটিতে তার পরিচিতি কম্যুনিটি এ্যাক্টিভিষ্ট, রাজনীতিবিদ, পেশাজীবী ও ব্যবসায়ী হিসাবে। সব ক্ষেত্রেই তার অসাম্য সাফল্য। কিন্তু রিয়েল এস্টেট ব্যবসায় মোর্শেদা জামানের সাফল্য যেন আকাশ ছোঁয়া। অবিশ্বাস্য এই সাফল্য দিয়ে তিনি রিয়েল এস্টেট ব্যবসায় মুলধারার মুখ উজ্জল করেছেন, বাংলাদেশী কমিউনিটির। মোর্শেদা জামান তার এই সাফল্যের পেছনের কৃতিত্ব প্রসঙ্গে বলেন, আমি যেটুকু সাফল্য অর্জন করেছি তা এখানকার গণমাধ্যম ও বাংলাদেশী কমিউনিটির গুরুত্ব অপরিসীম। তবে তিনি ববলেন ব্যবসায়ে সফল হতে হলে সততাও বজায় রাখতে হবে। আমি এটা সবসময় মেনে চলেছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV