Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের উদ্যোগে নিউইয়র্কে মন্দির ও শ্বশান প্রকল্পের উদ্যোগ গ্রহন

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: April 18, 2018 | 1:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের উদ্যোগে ১৩ই এপ্রিল শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস রোজভেল্ট এভিনিউ এর ওম শক্তি মন্দিরে এক সমাবেশে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, ক্রমবর্ধমান প্রবাসী বাংলাদেশী হিন্দু সম্প্রদায় এখন নিউইয়র্কের সর্বত্রই বসবাস করছেন। কাজেই প্রবাসী হিন্দু সমাজের প্রথা ও রীতি অনুযায়ী শবদেহ সৎকারের জন্য কালীমন্দির ও ফিউনেরাল হোম নির্মানের দাবী অনেকদিন থেকেই চলে আসছে। যার লক্ষ্যে ইতিমধ্যেই প্রতিমাসে ভক্তবৃন্দ অনুদান প্রদান করে চলেছে। সভা থেকে বক্তারা আরো জানান, মন্দির ও শ্বশান প্রকল্প বাস্তবায়নের জন্য নিউইয়র্ক সিটির যথাযথ দপ্তরে প্রাথমিক পেপারওয়ার্কের কাজ শুরু করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশী হিন্দু ধর্মালম্বী ছাড়াও যে কোন দেশের ক্রিমেশনে আগ্রহী প্রবাসীরা তাহা ব্যবহার করতে পারবে বলেও জানান উদ্যোক্তারা । বক্তব্য রাখেন ডা: নিহার সরকার, উজ্জ্বল রায়, নিখিল মন্ডল, দীপংকর রায়, বিজয় কৃষ্ণ ভৌমিক ,উওম মন্ডল, হিমান রায়, প্রিতীশ বালা, সুরুজ শীল প্রমুখ। সমাবেশের সমাপ্তি টানা হয় বিশ্বের সকল মানবজাতির কল্যানে শান্তি প্রার্থনার মধ্য দিয়ে।

উল্লেখ্য নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী হিন্দু ধর্মালম্বীর সঠিক পরিসংখ্যান না থাকলেও গত বছর সিটির মাইকা,জ্যাকসন হাইটস,উডসাইড, ব্রঙ্কস,ব্রুকলীনে মোট ১২ টি দূর্গাপূজা বাংলাদেশীদের আয়োজনে সম্পন্ন হয় এবং সেখানে শত শত প্রবাসী বাংলাদেশী সনাতন ধর্মালম্বীরা অংশগ্রহন করেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV