Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বিএনপি মহাসচিবের মায়ের জন্য নিউইয়র্কে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: April 19, 2018 | 1:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সদ্য প্রয়াত মা ফাতেমা আমিনের মাগফেরাত কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার বাদ মাগরিব জ্যাকসন হাইটসের ৭১-২০ রুজভেল্ট এভিনিউর জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার ও জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্র বিএনপি, অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অনেক প্রবাসী অংশ নেন। মাহফিলের শুরুতে ঢাকা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিকনফারেন্সে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

    
তিনি বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া কারান্তরীণ। আমার মাও আমাকে ছেড়ে চলে গেলেন। দেশের ক্ষান্তিলগ্নে এ যেন আমার জন্য বড় শোকের দিন, শোকের সময়। কিন্তু আমি মনে করি আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আল্লাহর রহমতে আমি শোককে শক্তিতে পরিণত করতে পারবো।
ফখরুল বলেন, প্রবাসের নেতাকর্মীরা আমাকে সবসময় সহযোগিতা করেছেন, নানা কর্মসূচিতে সাহস জুগিয়েছেন। আজ আমার মায়ের ইন্তেকালের পর আপনারা দোয়া মাহফিলের আয়োজন করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার মরহুম মায়ের জন্য সবার কাছে দোয়া চাইছি। দোয়া চাই কারান্তরীণ দেশমাতা বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি পরিবারের সকলের জন্য।
দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মহাসচিবের পারিবারিক সম্পর্কিত ও ঘনিষ্টজন সাবেক চেয়ারম্যান এ. এম রফিকুল আলম, আই টি বিশেষজ্ঞ রফিকুল ইসলাম চৌধুরী ডলার ও আশরাফুল আলম।


দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ, আলহাজ্ব সোলায়ান ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক যুগ্ন সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজম, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুঁইয়া, গিয়াস মজুমদার, এমলাখ হোসেন ফয়সল, নুরুল আমিন পলাশ, এবাদ চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, নিউর্ইক সিটি বিএনপির সভাপতি সেলিম রেজা, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: মাকসুদুল হক চৌধুরী, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ, মো: জাহাঙ্গীর আলম, নিউইয়র্ক ষ্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুঁইয়া, নিউইয়র্ক সিটি যুবদলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএর ভারপ্রাপ্ত সভাপতি শেখ হায়দার আলী, মো: আনোয়ার হোসেন, ওয়াহেদ আলী মন্ডল, মাওলানা আবুল কালাম, সালেহ আহমদ মানিক, জাফর তালুকদার, সাইফুল ইসলাম লিটন, সোহেল হাওলাদার, মির্জা আজম, মো: বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএর সাবেক সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, সহসভাপতি বদিউল আলম, গোলাম মোস্তফা, মো: কামরুজ্জামান মিয়া, মো: আনোয়র হোসেন, মনিরুল ইসলাম, আরশাদ খান, আমিনুর রহমান খোকন, সুহেল আহমদ, আশিক মাহমুদ ও মো: রইস উদ্দিন প্রমুখ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাতা ফাতেমা আমিন গত ১২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ৪ কন্যা এবং ৩ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV