Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

২০ বছর পর কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশ : রাণীর আহ্বানে প্রিন্স চার্লস হতে যাচ্ছেন পরবর্তী কমনওয়েলথ প্রধান

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: April 19, 2018 | 1:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কমনওয়েলথ প্রধান যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ লন্ডনের বাকিংহাম প্যালেসে স্থানীয় সময় বৃহস্পতিবার ২৫তম কমনওয়েলথ সম্মেলন উদ্বোধন করেছেন। সম্মেলনে কমনওয়েলথের ৫৩টি দেশের সরকারপ্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত রয়েছেন। ২০ বছর পর এই সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ। রানি এলিজাবেথ তার ভাষণে প্রিন্স চার্লসকে পরবর্তী কমনওয়েলথ প্রধান হিসেবে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী ভাষণে রানি বলেন, আমি সচেতনভাবে চেয়েছি কমনওয়েলথ একদিন নিজেদের প্রধান হিসেবে প্রিন্স অব ওয়েলসকে বেছে নেয়ার সিদ্ধান্ত নেবে। চার্লসকে সেসব গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিতে হবে যা আমার বাবা ১৯৪৯ সালে শুরু করেছিলেন। এর আগে যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন কমনওয়েলথ নেতাদের মধ্য থেকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের আহ্বান জানান। কিন্তু রানির বক্তব্য পরিষ্কার করে দিয়েছে প্রিন্স চার্লস হতে যাচ্ছেন পরবর্তী কমনওয়েলথ প্রধান।

শুরুতেই সকল কমনওয়েলথ নেতাকে বাকিংহাম প্যালেসে স্বাগত জানান প্রিন্স চার্লস। ভাষণে তিনি যুক্তরাজ্যের সঙ্গে অন্যান্য কমনওয়েলথ দেশগুলোর সম্পর্কোন্নয়নে আরো জোর দেন। কমনওয়েলথ সরকার প্রধানদের এই সম্মেলনকে যুক্তরাজ্য শুরু থেকেই গুরুত্বের সঙ্গে নিচ্ছে। ধারণা করা হচ্ছে এই সম্মেলনকে ব্রেক্সিটের ক্ষতি পুষিয়ে নেয়ার মিশন হিসেবে দেখছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে এবং কমনওয়েলথের মহাসচিব প্যাট্রেসিয়া স্কটল্যান্ড নিজ নিজ ভাষণে কমনওয়েলথ দেশগুলোর পারষ্পরিক সর্ম্পোকন্নয়নের ব্যাপারে জোর দিয়েছেন। এবার কমনওয়েলথ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘সাধারণ ভবিষ্যতের দিকে’ (টুয়ার্ডস কমন ফিউচার)। স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা। বাসস, দ্য অস্ট্রেলিয়ান, ইয়ন টিভি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV