যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবসের আলোচনা সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টের পাটি হলে গত ১৮ই এপ্রিল যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ, প্রচার সম্পাদক হাজী এনাম ও যুগ্ন সাধারন সম্পাদক আইরীন পারভীনের যৌথ পরিচালনায় মুজিব নগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক, বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হামিদ খান সেলিম।

মুজিবনগর সরকারের তাৎপর্য উল্লেখ করে বক্তারা বলেন, দিবসটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। আর স্বাধীনতা সংগ্রামের সেই কঠিন মুহুর্তে মুজিবনগর সরকার বাঙ্গালীর স্বাধীনতা আন্দোলনের ন্যয়সঙ্গত অধিকারের পক্ষ্যে বহির্বিশ্বে জনমত গঠন ও বিভিন্ন রাষ্ট্রসমূহের সমর্থন আদায়ে মূল ভূমিকা পালন করে।
মুজিব নগর দিবসের আলোচনা আর উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবু রহমান, সৈয়দ বসারত আলী, লুৎফুল কবীর, আবুল কাশেম, শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রবাসীকল্যাণ সম্পাদক সোলয়ামান আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, কার্যকরী সদস্য শাহানারা রহমান, খোরশেদ খন্দকার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, মহিলা আওয়ামী লীগের নেত্রী নূরুন্নাহার গিনি, সামসুল আবেদীন জাহিদুল ইমলাম, নুরুল আজম বাবু, আব্দুল হাসিব মামুন, মাহবুবুর রহমান, আলী হোসেন, খোরশেদ খন্দকার, হারুন উর রশিদ, কফিল চৌধুরী, আনিসুজামান, রফিকুল ইসলাম, আব্দুল মালেক, জাহিদ ভুইয়া, মজিবুল মাওলা, জহিরুল ইসলাম, আক্তার হোসেন, নান্টু মিয়া, নুরুল ইসলাম নজরুল। ঐতিহাসিক মুজিবনগর দিবসের এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!