ব্রিটেনে সাংবাদিক ফারজানা রূপার ওপর হামলায় বিএফইউজের উদ্বেগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা : ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশের সাংবাদিক ফারজানা রূপার ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক আজ এক যৌথ বিবৃতিতে বলেন, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের খবর সংগ্রহের জন্য বাংলাদেশের একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা ব্রিটেনে অবস্থান করছেন।
বৃহস্পতিবার নিউ ক্যাসেল এলাকায় রিপোর্ট সংগ্রহের সময় একটি সন্ত্রাসী চক্র দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে রূপাকে হত্যার প্রচেষ্টা চালায় এবং ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নিয়ে যায়। সাংবাদিক নেতৃবৃন্দ ব্রিটেনের মত একটি সভ্য দেশে প্রকাশ্য দিবালোকে এ ধরনের সন্ত্রাসী ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।
বিএফইউজে নেতৃবৃন্দ ফারজানা রূপার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে লুণ্ঠিত ক্যামেরা উদ্ধার করার জন্য ব্রিটিশ পুলিশ বাহিনীর প্রতি আহবান জানায়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!