Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলীর ফান্ডরাইজিং ডিনার ৬ই মে

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: April 20, 2018 | 11:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের মেজবান পার্টি হলে কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলীর ফান্ড রাইজিং ডিনার আগামী ৬ই মে রোববার সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। নিউইর্য়ক স্টেট এর সম্ভাব্য সিনেটর প্রার্থী কনগ্রেশনাল প্রক্লেমেশন প্রাপ্ত, এক্সিডেন্ট কেইসেস্ ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এর্টনী এট ল এবং ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরীর

 

আহব্বানে উচ্চ পর্যায়ের ডেমোক্রেটিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আসন্ন নির্বাচনে জোসেফ ক্রাউলীকে পুনরায় নির্বাচিত করার লক্ষে ফান্ড রাইজিং অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য, কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলী ১৯৮৭ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ডিস্টিক্ট-৩০ এর এসেম্বিলীম্যান হিসাবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইউএস হাউস অফ রিপ্রেজেনটেটিভস এর সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সাল থেকে তিনি হাউস ডেমোক্রেটিক ককাস এর চেয়ার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক অর্গানাইজেশন এর চেয়ার হিসাবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
উক্ত অনুষ্ঠানে হোস্ট হিসাবে আছেন ডেমেক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, এনামুল হক, মোহাম্মদ রাহুল সিদ্দিক, নুরুল আমিন ও নুরুল হাসান। কমিটি ইন ফরমেশন-টিকেট মূল্য : চেয়ার-২০০০ ডলার, ভাইস চেয়ার-১০০০ ডলার, ফ্রেন্ড-১০০ ডলার। উক্ত ফান্ডরাইজিং ডিনার অনুষ্ঠানে কেবল ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত চেক্ গ্রহণ করা হবে। প্রবাসীদের বন্ধু হিসাবে পরিচিত যুক্তরাষ্ট্র কগ্রেস এর সম্ভাব্য স্পিকার জোসেফ ক্রাউলীকে পুনরায় নির্বাচিত করা হলে মুলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণ ও অবস্থান সুদৃর হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV