যুক্তরাষ্ট্রে ৩০ এপ্রিল, বাংলাদেশে ১ মে পবিত্র শবেবরাত
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সঙ্গে আগামী ৩০ এপ্রিল সোমবার এবং বাংলাদেশে ১ মে মঙ্গলবার পবিত্র শবেবরাত পালিত হবে। বিভিন্ন মসজিদে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রবাসী বাংলাদেশী ধর্মপ্রাণ মুসলমানরা আগামী ৩০ এপ্রিল সোমবার রাতব্যাপি ইবাদত বন্দেগীর মাধ্যতে পবিত্র শবেবরাত পালন করবে।
নিউইয়র্ক সহ বিভিন্ন স্টেটের মসজিদগুলোতে শবেবরাতের এ মহিমান্বিত রাতে পৃথক আলোচনা, পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আসকার, দোয়া-দরুদ, মিলাদ মাহফিলসহ ইবাদত বন্দেগির মাধ্যমে মহান আল্লাহ্র অশেষ মেহেরবানি কামনা করা হবে।
নিউইয়র্কের বাংলাবাজার জামে মসজিদ ও পার্কচেস্টার জামে মসজিদে পৃথকভাবে পবিত্র শবেবরাত উপলক্ষে আলোচনা, যিকির মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাবাজার জামে মসজিদ শবেবরাতের তাৎপর্য তুলে ধরে আলোচনা, মিলাদ ও দোয়া মোনাজাতসহ রাতব্যাপি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এহিয়া বলেন, শবেবরাতের রাত মুমিন মুসলমানদের ইবাদত-বন্দেগির, পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির। এ রাতে মহান আল্লাহতায়ালা তাঁর বান্দাদের প্রতি বরকত ও রহমত নাজিল করেন। এ কারণেই এ রাতকে লাইলাতুল বরাত বা ভাগ্য পরিবর্তনের রাত বলা হয়।
তিনি বলেন, শবেবরাতের রাত্রে বান্দার হিসেবের খাতা খোলা হয়। যারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, গুনাহের জন্য মাফ চান, আল্লাহ পাক তাদের মাফ করে দেন, এই রাতে বান্দাহর আগামী বছরের সকল হিসাব-নিকাশ, জীবন-মৃত্যুর হিসাবনামা, রুজি-রোজগার এককথায় সব কিছু ফেরেশতাদের কাছে দিয়ে থাকেন।
বাংলাদেশে পবিত্র শবেবরাত ১ মে
বাংলাদেশে আগামী ১ মে মঙ্গলবার পবিত্র শবেবরাত। স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভায় কমিটি এই সিদ্ধান্ত নেয় বলে জানানো হয়েছে। সভায় জানানো হয়, বুধবার থেকে পবিত্র শাবান মাস শুরু। ওই হিসেবে আগামী ১ মে মঙ্গলবার পালিত হবে শবেবরাত।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!