বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন বর্ণাঢ্য আয়োজনে বরণ করেছে বাংলা নতুন বছর ১৪২৫। গত ১৫ই এপ্রিল রবিবার দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হয় এই বাংলা বর্ষবরণ।


কনকনে শীত উপেক্ষা করে সর্বস্হরের নারী পূরুষ ও শিশু কিশোরদের অংশ গ্রহণের মধ্য দিয়ে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস যেন হযে উটে একখন্ড বাংলাদেশ। রবীন্দ্রনাথ টাকুরের সেই বিখ্যাত গীতিকাব্য এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশনার মাধ্যম দুপুর দুটায় বৈশাখী গোল্ডেন প্যালেসের সামন থেকে বের হয় বৈশাখী শোভা যাত্রা। শুভা যাত্রাটি স্টারলিং এভিনিউ প্রদক্ষিন করে আবার গোল্ডেন প্যালেসে এসে শেষ হয়। এ সময় বর্ষবরণ অনুষ্টানের উদ্বোধন করেন অনুষ্টানের গ্র্যান্ড স্পন্সর ওয়েল কেয়ার হেল্থ এর সিনিয়ার ম্যানেজার সালেহ আহমদ। দুটি পর্বে বিভক্ত এই অনুষ্টানে প্রথম পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল জনাব শামীম আহসান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন বাংলাদেশ সোসাইটি সভাপতি কামাল আহমদ, এটোর্ণী এট ল ব্রুশ এইচ ফিসার, বাংলাদেশী


আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক আব্দুর রহিম বাদশা, আমেরিকা বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুস শহিদ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, প্রবীণ সমাজসেবী আব্দুর রব দলা, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আবুল খায়ের, এনওয়াই পিডি কর্মকর্তা আমিনুল ইসলাম শাওন, জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক জুনেদ খান, বাপা ও ওমেনস এসোসিয়েশনের সভানেত্রী ফরিদা ইয়াসমিন। শেষ পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয সংসদ সদস্য এবং সাপ্তাহিক টিকানা সম্পাদক মন্ডলীর সভাপতি এম এম শাহীন। বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টেলিফোনের সিইও মোহাম্মদ আবু তাহের, জালালাবাদ এসোসিযেশন অব আমেরিকার প্রাক্তন সভাপতি বদরুন নাহার খান মিতা, বাংলাদেশ সোসাইটির নব নির্বাচিত নির্বাচন কমিশনার কাওছারুজ্জামান কয়েছ, এনওয়াইপিডি কর্মকর্তা জুহেল আহমদ, কমিউনিটি এক্টিভিষ্ট রফিকুল ইসলাম, আরবান হেল্থ কেয়ার কর্মকর্তা মেহেরুননেছা জুবায়দা, হোম কেয়ার সার্ভিসের রুকন হাকিম, কমিউনিটি এক্টিভিষ্ট মামুন রহমান। প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখন বৈশাখী মেলা উদযাপন কমিটির আহবায়ক মাকসুদা আহমদ এবং শেষ পর্বে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী মেলা উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ সাদী মিন্টু।


সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় অনুষ্টানে আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেলার প্রধান সমন্বয়কারী কবি শাহ বদরুজ্জামান রুহেল ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরীও জে মোল্লা সানি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ জামাল হোসেন, সিরাজ খান, মনজুর চৌধুরী জগলুল, জুসেফ চৌধুরী, মখন মিয়া, কবি জুলি রহমান, আদর্শ পাঠশালার প্রধান মনিকা মন্ডল প্রমুখ।


অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সহ সভাপতি জাকির আহমদ, সহ সভাপতি লোকমান হোসেন লুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীম, সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ইয়াকুব আলী, কার্যকরী সদস্য ইলিয়াস খছরু, জে মোল্ল¬া সানী ও আলতা মিয়া।
অনুষ্ঠানে বৈশাখী সঙ্গীতের পাশাপশি ছিলো আমাদের পাঠশালার শিশু কিশোরদের মনোজ্ঞ পরিবেশনা। ছিলো পুথি পাঠ, নৃত্য, গান ও কবিতা আবৃত্তি। গভীর রাত অবদি লোকজন নেঁচে গেয়ে উপভোগ করে নানা পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, তানভির শাহীন, তানিয়া, রুজি কবির প্রমুখ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!