Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

এবার বিমানে দাঁড়িয়েও যেতে পারবেন যাত্রীরা

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: April 22, 2018 | 8:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বদলে যাচ্ছে বিমানের চিরাচরিত নিয়ম। এবার বাসের মতোই দাঁড় করিয়ে যাত্রী নেয়ার পরিকল্পনা করা হয়েছে। নতুন এক ধরণের ‘স্ট্যান্ড আপ সিট’ তৈরি করেছে ইতালিয়ান সিট নির্মাতা এভিয়েশনটেরিওরস। এ সিটগুলো ব্যবহারে প্লেনের ২০ শতাংশ যাত্রী ধারণক্ষমতা বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, বসে থাকার আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে বিমানে খুব বেশি পরিমাণে যাত্রী পরিবহন করা সম্ভব হয়না। আর এতে করে বিমানযাত্রার ভাড়া অন্য যেকোনো পরিবহণের থেকে বেশি রাখতে হয়। তবে এবার কম ভাড়ায় যাত্রী নেয়া সম্ভব হবে বলে আশা করছে এয়ারলাইন্সগুলো। কারণ নতুন ডিজাইনের সিটে আগের তুলনায় বেশি মানুষ রাখা সম্ভব হবে। স্বল্প দূরত্বের ভ্রমণে যাত্রীদের এ সিটে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছেন ডিজাইনাররা।
বিমান পরিবহণ সংস্থা রায়ানএয়ারের প্রধান নির্বাহী বলেছেন, বিমানে যাত্রীদের বিশেষ ব্যবস্থায় দাঁড় করিয়ে নেয়ার কথা ভাবছেন তারা। তবে এতোদিন নিরাপত্তার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার নতুন এ সিট আবিষ্কারের ফলে যাত্রীদের সে উপায়ে আনা-নেয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: সিএনএন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV