জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাহবুব আলী বুলুকে দেখতে বাংলাদেশ কনস্যুলেট এর কর্মকর্তাবৃন্দ হাসপাতালে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : লং আইল্যান্ড হাসপাতালে গত ২১ শে এপ্রিল শনিবার জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহবুব আলী বুলুকে দেখতে যান বাংলাদেশ কনস্যুলেট অফিস নিউইয়র্ক এর কর্মকর্তাবৃন্দ। কনস্যুলেট অফিস এর কর্মকর্তাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডিপুটি কনসুলার জেনারেল মোহাম্মদ শাহেদুল ইসলাম, ভাইস কনসুলার আসিফ উদ্দিন আহমেদ, মিসেস শাহেদুল ইসলাম। এই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আব্দুর

রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুসহ জাপার উপদেষ্টা পরিষদ, জাপার সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক নেতৃবৃন্দ। আওয়ীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সহ নেতৃবৃন্দ। জাসদ সহ প্রবাসের সংগঠনের নেতৃবৃন্দ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনসহ অগনিত লোক জনাব মাহবুবু আলী বুলুকে হাসপাতালে দেখতে যান। বৃহত্তর রংপুর সমিতির প্রতিষ্ঠা সভাপতি সাধারণ সম্পাদক নুর ইসলাম বর্ষন ও শফিকুল হুদা দেখতে যান। সকলের প্রতি জাতীয় পার্টির পক্ষ থেকে ধন্যবাদ ও মাহবুব আলী বুলুর জন্য দোয়া প্রার্থনা করেন।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া