Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

কীসে সুখী হয় পুরুষ?

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: April 22, 2018 | 11:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সুখের সংজ্ঞা আলাদা। একেকজনের জীবনদর্শন একেক রকম। কীসে সুখী হয় পুরুষ? কেউ সুখ পান টাকা কামিয়ে। কেউ আবার পড়াশোনাতেই পান আনন্দ। কারও আবার দাম্পত্য সুখেই স্বস্তি। আবার নারী-পুরুষভেদেও সুখের সংজ্ঞা আলাদা। সম্প্রতি এ বিষয়টি নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা গবেষণা করেছে। আর তাতে পাওয়া গেছে চমক জাগানিয়া ফলাফল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের খবরে বলা হয়েছে, পুরুষেরা সব সময়ই বাবা-মার শিক্ষাগত যোগ্যতা ছাপিয়ে যেতে চায়। তাতেই নিজেকে সফল বলে মনে করে পুরুষ। আর সেটি না হলেই অসন্তুষ্টিতে ভোগে তাঁরা। সেই অসুখী মনের প্রভাব পড়ে পুরুষের কাজে ও জীবনে। অন্যদিকে নারীদের সুখী হওয়ার ক্ষেত্রে এসবের কোনো বালাই নেই। সুখী হওয়ার জন্য বাবা-মাকে ছাপিয়ে যাওয়ার ইচ্ছে জাগে না তাঁদের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। গবেষণার মাধ্যমে এই ফলাফল পেয়েছেন তাঁরা। এ জন্য ২৫ থেকে ৬৫ বছর বয়সীদের ওপর জরিপ চালানো হয়। ২৮টি দেশের মোট ৫২ হাজার ৭৭৩ জন মানুষ এই জরিপে অংশ নিয়েছেন। ২০১২ থেকে ২০১৪ সাল—এই তিন বছর ধরে চলে জরিপ। তাতে দেখা গেছে, উচ্চশিক্ষিত বাবা-মার ছেলেরা সব সময় তাঁদের ছাড়িয়ে যেতে চান। আর যাঁরা ছাপিয়ে যেতে পারেন না, তাঁরা প্রচণ্ড মানসিক পীড়নে থাকেন। সে বিষয়টি ওই পুরুষদের অসুখী করে তোলে।

অন্যদিকে যেসব ছেলে বাবা-মার চেয়ে উচ্চশিক্ষিত, তাঁরা ৫০ শতাংশ কম হারে মানসিক পীড়নে ভোগেন। জরিপে আরও দেখা গেছে, নারীরা এ ধরনের কোনো মানসিক চাপে ভোগেন না। বাবা-মার শিক্ষাগত যোগ্যতা ছাপিয়ে যেতে হবে বা তাঁর সমান হতে হবে—এমন উচ্চাকাঙ্ক্ষা নারীদের থাকে না। তাই এই বিষয়টি তাঁদের অসুখীও করে না।

গবেষক দলের প্রধান আলেক্সি গোগোশভিলি বলেন, ‘এর মূল কারণ এটি হতে পারে যে পুরুষেরা নিজেদের মেধা, সক্ষমতা ও প্রচেষ্টার ওপর বেশি নির্ভর করতে চায়।’ নর্থামব্রিয়া ইউনিভার্সিটির ব্রিটিশ সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশনে এই গবেষণাপত্রটি উপস্থাপিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ