পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে লিগ্যাল নোটিশ পাঠালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
এস এম নূর মোহাম্মদ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন এমন বক্তব্য দেওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেইসঙ্গে ওই বক্তব্য প্রচার করায় কালের কন্ঠ ও বাংলাদেশে প্রতিদিন পত্রিকার সম্পাদক বরাবর নোটিশ পাঠানো হয়।
সোমবার তারেক রহমানের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান। কায়সার কামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন এই খবর মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আগামী ১০ দিনের মধ্যে শাহরিয়ার আলম তার বক্তব্য প্রত্যাহার না আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়ে তারেক এই পদক্ষেপ নিয়েছেন বলে বক্তব্য দেন প্রতিমন্ত্রী। আমাদের সময়.কম
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী