সাবেক চার মার্কিন প্রেসিডেন্ট সাবেক ফার্স্টলেডি বারবারা বুশের শেষকৃত্যে শ্রদ্ধা জানালেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক চার মার্কিন প্রেসিডেন্ট সাবেক ফার্স্টলেডি বারবারা বুশের শেষকৃত্যে শ্রদ্ধা জানালেন। এছাড়াও শেষকৃত্য অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বর্তমান ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পসহ আরো তিন সাবেক ফার্স্টলেডি।
শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে যোগ দেন বারবারা বুশের স্বামী সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশ, ছেলে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ, সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামা। মেলানিয়া ছাড়াও সাবেক ফার্স্টলেডিদের মধ্যে উপস্থিত ছিলেন মিশেল ওবামা, লরা বুশ এবং হিলারি ক্লিনটন।
শেষকৃত্য অনুষ্ঠানের পর সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিদের একত্রে তোলা একটি ছবি সামাজিক গণমাধ্যমগুলোতে ভাইরাল হয়। ছবিটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ট্রাম্প শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেননি।
এ প্রসঙ্গে হোয়াইট হাইজ থেকে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্টের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হওয়ায় তা শেষকৃত্য অনুষ্ঠান ব্যাহত করবে। তাই প্রেসিডেন্ট যোগ দেননি। তবে বুশ পরিবারের প্রতি প্রেসিডেন্ট তার সমবেদনা জানিয়েছেন। সিএনএন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!