Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র বাংলা নববর্ষ উদ্যাপন

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: April 23, 2018 | 8:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউ.এস.এ ইনকের আয়োজনে বাঙালির প্রানের উৎসব পহেলা বৈশাখ ১৪২৫ উদ্যাপন করলো প্রবাসী নিউইয়র্কবাসী। গত শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকী পার্টি হলে সংগঠনের সভাপতি জনাব মাহফুজুল হাসান টুপনের সভাপতিত্ত্বে এবং সাধারণ সম্পাদক জনাব আইনুল ইসলামের সঞ্চালনায় এই বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ষবরণের অনুষ্ঠানটি কয়েকটি পর্বে অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নতুন প্রজন্মের সদস্য আবদুল্লাহ্  আল মাহাদী এবং পবিত্র গীতা পাঠ করেন চুমকী সরকার। প্রথম পর্বে নববর্ষের শুভেচ্ছা বিনিময় এবং নতুন প্রজন্মের কাছে বাঙালীর নববর্ষের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়। এই পর্বটির দায়িত্বে ছিলেন উপকমিটির আহ্বায়ক জনাব জাওয়াদ হোসেন হাসিব, সদস্য সচিব বাবু পলাশ রায়, এবং সৈয়দ গোলাম কিবরিয়া (জামান)। নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পর বক্তারা বলেন, বিশ্বের যেখানেই বাঙালি সেখানেই প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। আমাদের নববর্ষ আজ আন্তর্জাতিক পরিমন্ডলে পালিত হচ্ছে। অনুষ্ঠানে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন সম্মানিত ট্রাষ্ট্রি বোর্ড সদস্য বাবু ভজন সরকার ও মফিজুর রহমান দুলাল, উপদেষ্টা হাসিব হাসান, মো: হোসেন আনোয়ার (আঙ্গুর), মোহাম্মদ জাহেদুল হক, সি: সহ সভাপতি জনাব ছাইদুর খান (ডিউক), সহ সভাপতি বাবু পল্লব সরকার (মিলটন), সহ সভাপতি এবাদুল হক, সহ সভাপতি কামরুজ্জামান (মুরাদ), সম্মানিত সদস্য বাবু সুজন রায়, সহ সভাপতি সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন সফিক খান, স্বপন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা জুয়েল, সম্পাদক মন্ডলীর সদস্য জুবায়ের রানা, দেলোয়ার হোসেন, সমীর ঘোষ, কাজল সরকার, মামুন ভূঞা, সদস্য : আব্দুল্লাহ আল মামুন স্বপন, সমীর ঘোষ, কাজল সরকার, মামুন ভূঞা, বাদশা খান, কাজী এডওয়ার্ড, শাহাব ঠাকুর, এমদাদ, সাত্তার সহ অসংখ্য কিশোরগঞ্জবাসী উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাবা কামরুন্নাহার (লুনা), শেখ আনোয়ার উদ্দিন, সৈয়দ বাহালুল উজ্জ্বল, আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক রওশন আলম, তৈয়মুর রাজা, আলী রেজা গুড্ডু। বৈশাখী অনুষ্ঠানে উনার সরব উপস্থিতি সকলকে আনন্দে মাতিয়ে রাখে।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সংস্কৃতিক অনুষ্ঠান। এর উপস্থাপনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম (জয়)। অনুষ্ঠানের নতুন প্রজন্মের শিল্পী  মোবাস্বেরা রওশন ভূমি, আব্দুল্লাহ আল রিহান সহ নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোকসানা মির্জা, রোজী কবির, তানভীর শাহীন ও অধ্যাপক আলী আকবর। নৃত্য পরিবেশন করেন প্রিয়াংকা সরকার। উপস্থিত সকলেই পান্তা ইলিশ এবং বিভিন্ন প্রকার ভর্তা দিয়ে নৈশ ভৈাজের আপ্যায়ন করা হয়। নৈশ ভোজের পর সভাপতি জনাব মাহফুজুল হাসান টুপন সকলকে বর্ষবরণে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV