Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ব্রিটিশ রাজপরিবারে নতুন রাজপুত্র

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: April 23, 2018 | 9:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ব্রিটিশ রাজমুকুটের পঞ্চম উত্তরসূরীকে স্বাগত জানিয়েছেন ‘ডাচেস অব কেমব্রিজ’ কেট মিডলটন। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় কেটের কোলজুড়ে আসে তৃতীয় সন্তান। ওই দিন সকালেই জীবনসঙ্গী ‘ডিউক অব কেমব্রিজ’ প্রিন্স উইলিয়ামের সঙ্গে লন্ডনের প্যাডিংটনের লিন্ডো উইংয়ের সেন্ট মেরি হাসপাতালে পৌঁছেন কেট মিডলটন।

কেসিংটন প্যালেসের টুইটারে বলা হয়, ‘মিডলটন সুস্থভাবেই তৃতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন। মা-শিশু দুইজনই সুস্থ আছেন। সদ্যজাত রাজপুত্রের ওজন ৮ পাউন্ড ৭ আউন্স। সন্তানের জন্মের সময় কেটের পাশে ছিলেন প্রিন্স উইলিয়াম।’ রাজপুত্রের সম্ভাব্য নামের তালিকায় আছে আর্থার, আলবার্ট, ফ্রেডেরিক, জেমস ও ফিলিপ। ২০১৩ সালে ব্রিটিশ রাজসিংহাসনের নতুন আইন অনুসারে, ছেলে হলেও বোন শালর্ট এলিজাবেথ ডায়নার থেকে সিংহাসনের উত্তরসূরীতার ক্ষেত্রে একধাপ পিছিয়ে থাকবেন নতুন রাজপুত্র। ওই আইনে প্রথমবারের মত সিংহাসনের ক্ষেত্রে জন্মসূত্রে কন্যা-পুত্রের সমান দাবিদারের ঘোষণা দেয়া হয়।

এদিকে রাজদম্পতি হাসপাতালে পৌঁছানোর আগেই রাজপরিবারের সমর্থকরা হাসপাতালের বাহিরে পতাকা, ব্যানার, উপহার নিয়ে অপেক্ষা করতে থাকে। হাসপাতালের বাহিরে দীর্ঘদিন ধরে অপেক্ষারত সমর্থকরা এই ঘোষণার পর উল্লাস করেন। স্টেটহ্যামের জন লোগেরি (৬৩) বলেন, ১৫ দিন ধরে হাসপাতালের সামনে আছি। এতদিন এটি সাময়িক বাড়ি ছিল। রাজপুত্র কিংবা রাজকন্যা, আমরা অনেক খুশি। বিবিসি।আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV