সিডনীর রেডগাম সেন্টারে প্রতীতির বর্ষবরণ ১৪২৫
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সিডনীর রেডগাম সেন্টারে ২২শে এপ্রিল রোববার সকালে অনুষ্ঠিত হোল প্রতীতির বর্ষবরণ। ঠিক সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন রুমানা সিদ্দিকী। এরপর শুরু হয় সুমিতা দে র পরিচালনায় শিশু-কিশোরদের পরিবেশনা। ওরা তিনটি গান পরিবেশন করে। আলো আমার আলো ওগো, আল্লা ম্যাঘ দে পানি দে এবং শেষে আমি তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আলো আমার আলো ওগো গানের সাথে দুজন কিশোরী নাচ পরিবেশন করে।
এর পর ছিল পঞ্চ-কবির গান। রবীন্দ্রনাথ, নজরুল, ডি এল রায়, অতুলপ্রসাদ ও রজনীকান্ত সেন এর গান দিয়ে সাজানো হয় প্রথম পর্ব। এ পর্বের প্রথম গান ছিল অরুণ মৈত্রর কণ্ঠে ও আমার দেশের মাটি গানটি। এরপর রবীন্দ্রনাথের “ওঠো ওঠো রে” গানের সাথে নৃত্য পরিবেশন করে অন্তরা চৌধুরী। এছাড়াও রবীন্দ্রনাথের একটি আইরিশ গানের সুরের আদলে রচিত ভাঙ্গা গান “সকলি ফুরাল স্বপন প্রায়” গানটি পরিবেশন করে তাহমিনা খান পিউ , এর সাথে সাথে এর মূল গান Robin Adair গানটি ও পরিবেশন করে অদিতি বড়ুয়া এবং প্রতীতির শিল্পীরা। এ পর্বে রজনীকান্ত সেন এর গান “ওরা চাহিতে জানেনা দয়াময়” পরিবেশন করে সুমিতা দে, ডি এল রায় এর গান “আজি নূতন রতনে ভূষণে যতনে” গানটি পরিবেশন করে আশিক ই ইলাহী চৌধুরী ও লরিনা রোজারিও, অতুলপ্রসাদ সেন এর “সে ডাকে আমারে” গানটি পরিবেশন করে এ কে এম ফারুক ও রুমানা ফেরদৌস, তামিমা শাহরিন নজরুলের “কাবেরী নদী জলে কে গো বালিকা”, সাজিয়া হাসান প্রইতী নজরুল ইসলাম এর “সৃজন ছন্দে আনন্দে নাচে নটরাজ”, রাফিউল ইসলাম “মনমোহন গহন যামিনী শেষে”, আদিতি বড়ুয়া “সুরে ও বাণীর মালা দিয়ে তুমি” এবং সিরাজুস সালেকিন “নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে” পরিবেশন করে। এসব গানের ফাকে ফাকে প্রতীতির সম্মেলক গান ও পাঠ পরিবেশিত হয়। সব মিলিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এ পর্ব।

অংশগ্রহণ করেনঃ অরুণ মৈত্র, সিরাজুস সালেকিন, আবদুল ফারুক, রাফিউল ইসলাম, সৈয়দ আশিক ই ইলাহী চৌধুরী, অনুপম রায়, ফয়সাল শুভ, অনুপম গোস্বামী, ওয়াসিফ আহমেদ, মমতাজ জাহান, তামিমা শাহরীন, সুমিতা দে, অদিতি শ্রেয়সী বড়ুয়া, তাহমিনা খান পিউ, তনুশ্রী রায়, নাফিসা আসিফ, রুমানা ফেরদৌস, শরিফা মুন্নী, রোজলিন তুলি, তানিয়া, লরিনা রোজারিও, সাজিয়া হাসান প্রইতী
এর পরে ৩০ মিনিটের বিরতি। প্রতীতির সদস্যদের তৈরী নানারকম মুখরোচক খাবারের সমাহার ছিল সেখানে। নাড়ু, মুড়ির মোয়া, পাটিসাপটা পিঠা, পাকান পিঠা, ডালপুরি, সিঙ্গারা, গজা, চটপটি, হালিম, মোরগ-পোলাও – আরও নানা রকম খাবার ছিল।
বিরতীর পর কবিতা পাঠের আসর। রুমানা সিদ্দিকীর পরিচালনায় এ পর্বে পাঠ করেন সুদিপ্তা গোস্বামী, অনিরুদ্ধ মোদক, শাহীন শাহনেওয়াজ, কণা, শিরশেন্দু ও রুমানা সিদ্দিকী।
এর পরের পর্বে ছিল বাউল শাহ আবদুল করিমের গান। গাড়ী চলে না চলে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কেমনে ভুলিব আমি বাচি না তারে ছাড়া, কাছে নেও না দেখা দেও না আর কত থাকি দূরে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, কোন মিস্তরি নাও বানাইলো এসব বিখ্যাত সব গান পরিবেশন করে। এ পর্বে একক গান “কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি” গানটি পরিবেশন করে শরিফা মুন্নি।
সবশেষে সেরা বাঙালি সাজের দর্শকদের মধ্যে বেশ কজনকে প্রতীতি পুরস্কার প্রদান করে।
পুরো অনুষ্ঠানে পাঠ ও ধারা বর্ণনায় ছিলেন রুমানা সিদ্দিকী, তবলায়ঃ শান্তনু কর, কী বোর্ডেঃ আশিক সুজন, বাশীঃ বাপ্পাদিত্ত্য
শব্দে নিয়ন্ত্রনেঃ সৌর পাণ্ডে, সার্বিক ব্যাবস্থাপনায়ঃ সাজ্জাদুল আনাম চৌধুরী
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!