Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

টরেন্টোয় পথচারীর ওপর গাড়ি হামলায় নিহত ৯, আহত ১৬

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: April 23, 2018 | 11:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কানাডার টরন্টো শহরে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে নয় পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।

টরেন্টো পুলিশ মুখপাত্র মেগান গ্রে জানান, সোমবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টায় এ ঘটনা ঘটেছে। কিন্তু হামলার ঘটনা এখনও পরিষ্কার নয়। তাই এই মুহূর্তে এটি কারা ঘটিয়েছে তা বলা মুশকিল। সাদা একটি ভ্যান দিয়ে এ হামলা চালানো হয়। পুলিশ ভ্যানের চালককে আটক করতে সক্ষম হয়েছে।

টরন্টো পুলিশের মিডিয়া প্রতিনিধি গ্যারি লং বলেন, চালক প্রায় এক মাইল রাস্তায় এ তাণ্ডব চালানোর পর তাকে থামানো সম্ভব হয়।

এদিকে সন্দেহভাজন চালক সম্পর্কে আগেই কানাডা পুলিশকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা। টরন্টো পুলিশ সন্দেহভাজন চালকের নাম প্রকাশ করেনি।

টরেন্টো পুলিশ এখন পর্যন্ত এ ঘটনাকে ইচ্ছাকৃত দুর্ঘটনা বা আত্মঘাতি গাড়ি হামলা না বললেও, প্রতক্ষ্যদর্শীরা বলছেন চালক ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটিয়েছেন বলেই তারা মনে করেন।

টরন্টো ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ’র জেলা প্রধান স্টিভেন পাওয়েল বলেন, গাড়িটি আধমাইল এলাকায় ধ্বংসযজ্ঞ চালালেও তা এক মাইলের মধ্যেই আটকানো গেছে।

টরেন্টোর চিফ মেডিকেল অফিসার ড্যান ডাস ক্যাস বলেন, সানাইব্রুক হেলথ সায়েন্সেস সেন্টারে আহত ১০ জনকে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, এরমধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক।
টরন্টো মেয়র জন টরি জানান, পুলিশ ঘটনাটি ঘটনার কারণ অনুসন্ধান করছে। সূত্র : বাংলা নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV