Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ড.মুহাম্মদ ইউনূসের রিট মুলতবি

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: March 6, 2011 | 9:56 AM

মুহাম্মদ ইউনূস

ইউএসএনিউজ ডেস্ক: গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের বৈধতা নিয়ে হাইকোর্টে মুহাম্মদ ইউনূসের করা রিট আবেদনের ওপর শুনানি কাল সোমবার দুপুর দুইটা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিচারপতি মমতাজ উদ্দিন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে রোববার এ বিষয়ে আদেশ দেয়ার দিন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ড. ইউনূসের পক্ষে একটি সম্পূরক আবেদন দাখিল করায় আদালত শুনানি গ্রহণ করে সোমবার পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করে।রোববার বেলা সাড়ে ১১টার দিকে ড. ইউনূসের আইনজীবীরা আদালতে একটি সম্পূরক আবেদন দাখিল করেন। পরে তার আইনজীবী মাহমুদুল ইসলাম প্রায় পৌনে এক ঘন্টা শুনানি করেন।মাহমুদুল ইসলাম আদালতকে জানান, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য আইনানুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেয়ার কথা থাকলেও ড. ইউনূসের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয়। কেননা ১৯৯০ সালে ড. ইউনূসকে এ পদে নিয়োগের সময় অনুমোদন নেয়া হয়েছিল। তাই এ বিষয়ে ২০০১ সালের বাংলাদেশ ব্যাংক আইনানুযায়ী পুনরায় অনুমোদন নেয়ার দরকার নেই।তিনি আরো বলেন, ১৯৯৩ সালের বাংলাদেশ ব্যাংক সার্ভিস রুল বা ২০০১ সালের ব্যাংকের পরিচালক সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন জারির পূর্বেই তিনি নিয়োগ পেয়েছিলেন এবং তখন এ বিষয়ে অনুমোদন নেয়া হয়েছিল।তখন আদালত বলে, ‘চোর যদি চুরি করে, তাকে সেই সময় ধরতে না পারলে পরে ধরা কি অপরাধ হবে?’জবাবে মাহমুদুল ইসলাম বলেন, ‘যদি ধরেও নিই তিনি অবৈধ ছিলেন। তাহলে বাংলাদেশ ব্যাংক ১৯৯৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কি ঘুমিয়েছিল।’এ প্রসঙ্গে তিনি আরো বলেন, এ সময়ে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ইউনূসের সঙ্গে কার্যক্রম পরিচালনা করেছিল। এ কার্যক্রম পরিচালনার মাধ্যমে তার নিয়োগ অনুমোদন হয়ে গেছে।তিনি জানান, ওই সময়ে বাংলাদেশ ব্যাংক একটি অবজেকশন দিয়েছিল। এর জবাব দেয়ার পর বাংলাদেশ ব্যাংক আর কিছু বলেনি।এরপর ২টা পর্যন্ত শুনানি মুলতবি করে আদালত। বিরতির পর ড. ইউনূসের পক্ষে তার আরেক আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বক্তব্য উপস্থাপন করেন। প্রায় আড়াই ঘন্টা শুনানির পর বেলা ৩টা ৫০ মিনিটের দিকে আদালত মুলতবি ঘোষণা করা হয়।এর আগে গত বৃহস্পতিবার একই আদালত এ বিষয়ে করা দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষে রোববার আদেশ দেয়ার দিন ঠিক করেছিল।গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের দেয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূস ওই দিন হাইকোর্টে একটি রিট আবেদন করেন।একইদিন গ্রামীণ ব্যাংকের ১২ জন পরিচালকের ৯ জন হাইকোর্টের একই বেঞ্চে আরেকটি রিট আবেদন করেন। ওই আবেদনেও ড. ইউনূসকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।এর একদিন আগে বুধবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংক গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দিয়ে চিঠি দেয়। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক কেএম আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩-এর ১৪/১ ধারা লঙ্ঘন করায় প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV