Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নগ্ন প্রতিহিংসার শিকার নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী!

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: April 24, 2018 | 7:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বঙ্গবন্ধু স্যাটেলাইন মহাকাশে উৎক্ষেপণ উপলক্ষে সর্বস্তরের প্রবাসীদের ৪ মে ফ্লোরিডার অরল্যান্ডোতে যাবার উদাত্ত আহবানের পাশাপাশি সামনের নির্বাচনে নৌকা মার্কা প্রতিকের প্রাথীদের পক্ষে নিজ নিজ এলাকায় যাবার কর্মসূচি ঘোষণা করলো নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। ২৩ এপ্রিল সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এ উপলক্ষে আহূত এক সংবাদ সম্মেলনে ‘লন্ডনে পালিয়ে থেকে তারেক রহমান কর্তৃক বাংলাদেশ বিরোধী অপতৎপরতার নিন্দা এবং অবিলম্বে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারে সোপর্দ করার আহবানও জানানো হয়।

মহানগর আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু কর্তৃক মূল বক্তব্য উপস্থাপনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। এ সময় জাকারিয়া উল্লেখ করেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় দীপ্ত প্রত্যয়ে ধাবমান বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে আরেক ধাপ এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতাপূর্ণ নেতৃত্বের আরেকটি দৃশ্যমান প্রমাণ হচ্ছে মহাশুন্যে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’। জাকারিয়া উল্লেখ করেন, ‘বিশ্বের সেরা ১০ ব্যক্তিত্বের অন্যতম হিসেবে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে স্থান পাওয়া শেখ হাসিনা এর আগে মাদার অব হিউম্যানিটি খেতাবে ভ’ষিত হয়েছেন। এভাবেই বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের এই এগিয়ে চলাকে সহ্য করতে পারছে না একাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মা বিএনপি-জামাত জোট। এই অপশক্তির মদদদাতা হিসেবে তারেক রহমান লন্ডনে বসে একের পর ষড়যন্ত্র চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে।’

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের সাংগঠনিক শৃঙ্খলা অটুট রাখার আহবান জানিয়ে বলা হয়, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী মাসের পর মাস ঢাকায় অবস্থান করে গণভবন এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি-ধান্দাবাজি করছেন। এভাবে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগকে প্রশ্নের সম্মুখীন করায় আমরা তাকে আহবান জানাই এসব থেকে বিরত থাকার জন্যে। এ আহবানে সাড়া দেয়ার পরিবর্তে ইমদাদ চৌধুরী বেপরোয়া হয়ে উঠেছেন।’ সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, ‘ঢাকায় অবস্থান করেই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিসহ শীর্ষ কর্মকর্তাগণের দোহাই দিয়ে নানা ফরমান জারি করা হচ্ছে। এর সর্বশেষ সংযোজন হচ্ছে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীকে বহিষ্কারের নোটিশ জারি। আর এটি জারি করেছেন সাংগঠনিক বিশৃঙ্খলার অজুহাত দাঁড় করিয়ে। এরফলে মাঠের কর্মীরা বিভ্রান্ত। উল্টো প্রশ্ন করা হচ্ছে, ‘যে ব্যক্তি বছরের ১১ মাসই ঢাকায় থাকেন, সচিবালয়ে তদ্বির বাণিজ্য করেন, সেই ব্যক্তি কর্তৃক সাংগঠনিক শৃঙ্খলার কথা বলা কতটা যুক্তিসঙ্গত।’

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আব্দুল হাই জিয়া, সহ-সভাপতি হাজী মফিজুর রহমান, মাসুদ হোসেন সিরাজি, হাজী আব্দুল কাদের মিয়া, আলমগীর মিয়া এবং মোর্শেদা জামান, যুগ্ম সম্পাদক খায়রোল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিবলু, মাহফুজুল হায়দার, সুমন মাহমুদ, যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, আব্দুল মতিন পারভেজ, মোস্তফা কামাল পাশা মানিক, হাজি জাফরউল্লাহ প্রমুখ। ব্রুকলীন, কুইন্স, ব্রঙ্কস ও ম্যানহাটান বরো আওয়ামী লীগের নেতা-কর্মীরাও ছিলেন সংবাদ সম্মেলনে।

এক প্রশ্নের জবাবে জাকারিয়া চৌধুরী জানান, ‘নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ডে স্থবিরতা আনার ষড়যন্ত্রে লিপ্তদের মুখোশ উন্মোচন করে শীঘ্রই দলের হাই কমান্ডকে অবহিত করা হবে।’ ইতিমধ্যেই যুবলীগের কর্মকান্ডে স্থবিরতা সৃষ্টি হয়েছে। এখন চেষ্টা করা হচ্ছে মহানগরের কর্মকান্ড গতিহীন করতে। এহেন অপতৎপরতায় লিপ্তরা প্রকৃত অর্থে জামাত-শিবিরের এজেন্ট বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

লিখিত বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়েছে, ‘আপনারা জানেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী সংগঠন। যেটি ২০১১ সালে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি কতৃক গঠিত। গঠনের পর থেকে বহুবার এই সংগঠনটিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নগ্ন প্রতিহিংসার শিকার হতে হয়েছে। যার সর্বশেষ উদাহরন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে তার (সিদ্দিক) ক্ষমতা বহির্ভূত অযাচিত হস্তক্ষেপ ও নোটিশ প্রদান। যেখানে তিনি প্রধান মন্ত্রীর নামও ব্যবহার করেছেন-যা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।’

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘জাকারিয়া চৌধুরীকে এই পদে নিয়োগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর রেফারেন্সে প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। তাই জাকারিয়া চৌধুরীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা উনাদের, অন্য কারো নয়।’ এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV