সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ইনটেনসিভ কেয়ারে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ইনটেনসিভ কেয়ারে। স্ত্রী ও সাবেক ফার্স্টলেডি বারবারা বুশকে (৯৩) চিরবিদায় জানানোর একদিন পর হাসপাতালে ভর্তি করা হয়েছে তার স্বামী জর্জ এইচ ডব্লিউ বুশকে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। সোমবার বুশ পরিবারের মুখপাত্র জিম ম্যাগ্রা এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। তাতে বলা হয়েছে, সিনিয়র বুশের রক্তে একটি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এ জন্য তাকে রোববার সকালে ভর্তি করানো হয়েছে হয়েছে হাউসটন মেথোডিস্ট হাসপাতালে। ম্যাকগ্রা বলেছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুশ। দেখে মনে হচ্ছে তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা এ বিষয়ে পরে আপডেট জানোবো। রিপাবলিকান দল থেকে নির্বাচিত সাবেক এই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছেন, বুশের রক্তে যে সংক্রমণ ধরা পড়েছে তা মারাত্মক। এ থেকে পচন রোগ সৃষ্টি হয়, যা প্রাণহানীর কারণ হতে পারে। জর্জ এইচ ডব্লিউ বুশের অবস্থা সঙ্কটজনক ছিল বলে তিনি বর্ণনা করেন। ওই সূত্র আরো বলেন, জর্জ বুশের রক্তের চাপ দ্রুত নেমে যেতে থাকে। বেশ কয়েকবার উদ্বেগ দেখা দেয় তাতে। মারাত্মক সংশয় দেখা দেয় যে, তিনি হয়তো কোমায় চলে যাচ্ছেন। তবে তিনি স্থিতিশীল ছিলেন। সূত্রটি বলেন, বুশের বয়স হয়েছে। সেটা, তার স্বাস্থ্য ও সংক্রমণের বিষয়টি মাথায় রাখলে একে গুরুত্বর হিসেবে আখ্যায়িত করা যায়। কয়েক বছর আগে বুশ জানান যে, তিনি পার্কিনসন রোগে ভুগছেন। এর ফলে তিনি হাঁটার শক্তি হারিয়েছেন। তাই তাকে চলাফেরা করতে হয় হুইলচেয়ারে না হয় স্কুটারে করে। তার এই অসুস্থতা ও হাসপাতালে ভর্তির বিষয়টি পুরো পরিবারকে হতাশায় ফেলেছে। গত মঙ্গলবারেই মারা গেছেন বুশের স্ত্রী বারবারা বুশ। তাদের ছিল ৭৩ বছরের দাম্পত্য জীবন। আগে থেকেই পারিবারিক উদ্বেগ ছিল যে, বারবারা মারা গেলে কিভাবে তা মেনে নেবেন জর্জ এইচ ডব্লিউ বুশ, তার ভিতর কি প্রতিক্রিয়া হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের পিতজর্জ এইচ ডব্লিউ বুশ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!