Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশে সাংবাদিক পেটানোর ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে – যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: April 25, 2018 | 10:39 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2190340884317032/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, বাংলাদেশে সাংবাদিক পেটানোর ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশে সাংবাদিকদের যে স্বাধীনতা রয়েছে তা পৃথিবীর আর কোথাও নেই। তিনি বলেন, এই সরকারের সময়ে কোন ঘটনা ঘটলে তার বিচার হয়নি এমন নজীর নেই। সংঘটিত অপরাধ প্রমাণীত হলেই শাস্তি। আইন সবার জন্যই সমান।

   
নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে ২৪ এপ্রিল মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উন্নীত হয়েছে। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া সময়ের ব্যপার।
সজীব ওয়াজেদ জয়ের প্রশংসা করে তিনি বলেন, জয়ের ব্রেইন চাইল্ড ডিজিটাল বাংলাদেশ প্রযুক্তিতে ঈর্ষনীয় সাফল্য অর্জন করছে। আগামী মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশে প্রযুক্তির এক স্বর্ণযুগে প্রবেশ করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। কিন্তু তাদের কারণে আজ আমাদের ওই অঞ্চলের বনসম্পদ এবং পর্যটন মারাত্মক হুমকির সম্মুখীন। আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ড. সিদ্দিকুর রহমান বলেন, ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতির অভিযোগ এনে যখন পদ্মা সেতু প্রকল্পে টাকা দিতে অস্বীকার করেছিলো তখন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের হাজার হাজার নেতা-কর্মী ওয়ার্ল্ড ব্যাংক ঘেরাও করে এর তীব্র প্রতিবাদ জানিয়ে ছিলো। তিনি বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে জনগণকে সাথে নিয়ে আমরা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো।


অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা রহমত উল্লাহ মজিদী। এরপর মুক্তিযোদ্ধা, ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাশেম, লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, যুগ্ম সাধারন সম্পাদক আইরীন পারভীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, ত্রাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, মানবাধিকার বিষয়ক মেসবা আহমেদ, উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সদস্য শামসুল আবেদীন, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষযক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবীর আলী, যুক্তরাষ্ট্র যুবীলীগ নেতা জামাল হোসেন, নেতা সেবুল মিয়া, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সাউথ জার্সি মেট্র আওয়ামীলীগের সভাপতি সামসুল শাহজাহান, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আবদুল মুকিত চৌধুরী, ব্রুকলিন ব্যুরো আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, নিউইয়র্ক আওয়ামী ফোরামের মোহাম্মদ হারুন, যুক্তারাষ্ট্র আওয়ামীলীগের নান্টু মিয়া প্রমুখ।

https://www.facebook.com/USANewsNY/videos/2190275460990241/

https://www.facebook.com/USANewsNY/videos/2190284177656036/

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV