Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘স্বাধীনতা পদক’প্রাপ্ত শাইখ সিরাজকে ফুলেল অভ্যর্থনা নিউইয়র্কে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: April 27, 2018 | 12:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কৃষি সাংবাদিকতায় অনন্য ভ’মিকা পালনের জন্যে চলতি বছরের ‘স্বাধীনতা পদক’প্রাপ্ত চ্যানেল আই’র বার্তা পরিচালক শাইখ সিরাজকে ফুলেল অভ্যর্থনা জানালো ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’। পেশাগত কাজে যুক্তরাষ্ট্র সফরের পর ২৫ এপ্রিল সাংবাদিক ও ভাষ্যকার শাঈখ সিরাজ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে নিউইয়র্কে চ্যানেল আই অফিসে এ অভ্যর্থনা জ্ঞাপনের সময় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন’র উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক লাবলু আনসার, প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও চ্যানেল আইয়ের উত্তর আমেরিকা প্রতিনিধি রাশেদ আহমেদ, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও এটিএন বাংলার যুক্তরাষ্ট্রস্থ বার্তা প্রধান কানু দত্ত, ক্লাবের শুভার্থী নিলুফা শিরিন ছিলেন।

অনাড়ম্বর এ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনের সময় শাইখ সিরাজ প্রবাসে সাংবাদিকতার প্রসার কামনা করেন। আটলান্টিকের এপাড়েও বাঙালি সংস্কৃতি লালন ও বিকাশে বাংলা সংবাদ মাধ্যমসমূহের ভ’মিকার প্রশংসা করেন। প্রসঙ্গত: উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পুরষ্কার’ পেয়েছেন শাইখ সিরাজ। এজন্যেই প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে এ শুভেচ্ছা জানানো হলো।

আরো উল্লেখ্য, সাংবাদিকতার জন্যে ১৯৯৫ সালে তাকে ‘একুশে পদক’ও প্রদান করা হয়। চাঁদপুরের সন্তান শাইখ সিরাজের কৃষি সাংবাদিকতা জীবন শুরু হয় ১৯৮২ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘মাটি ও মানুষ’ নামক একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। কৃষি নির্ভর বাংলাদেশের কৃষক সমাজকে লাইম লাইটে আনার মধ্য দিয়ে কৃষকের মৌলিক সমস্যাসমূহের সমাধানে সরকারকে এগিয়ে যাবার পথ-প্রদর্শকের ভূমিকা পালন করেন সাংবাদিক-উপস্থাপক শাইখ সিরাজ। কৃষকের সাথে আরো নিবিড়ভাবে মেশার অভিপ্রায়ে ২০০৪ সালে চ্যানেল আই-তে ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠান শুরু করেন।

উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকেই শাইখ সিরাজ চ্যানেল আই-তে বার্তা পরিচালকের দায়িত্বে অধিষ্ঠিত হন। হৃদয়ে মাটি ও মানুষ এখন সারাবিশ্বে সমাদৃত। কৃষি ও কৃষকের পরিধি ছাড়িয়ে সমগ্র জনগোষ্ঠির জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে শাইখ সিরাজের এ পর্ব। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV