Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র বিএনপি নেতা পারভেজ সাজ্জাদের বিরুদ্ধে মামলা খারিজ

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: April 27, 2018 | 12:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র বিএনপির নেতা পারভেজ সাজ্জাদকে মামলা থেকে অব্যাহিত দিল সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টের জজ এন্ড্র্যু এল কার্টেল জুনিয়র। ২০১৬ সালের ২৫ মে পারভেজ সাজ্জাদসহ আরো ৫ জনকে গ্রেফতার করেছিল নিউইয়র্কের পুলিশ। ম্যানহাটানের চায়না টাউনে প্রশাধনী সামগ্রির ব্যবসার আড়ালে দু’নম্বরী মাল বিদেশ থেকে আমদানির অভিযোগ করেছিল পুলিশ বাহিনী। গ্রেফতারের দিনই সাজ্জাদ জামিনে মুক্তি লাভ করেন। এরপর তিনি নিজেকে ঐ অভিযোগ থেকে মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করেন। অবশেষে মাননীয় জজ গত সপ্তাহে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজের নির্দেশ দেন। ম্যানহাটানে অবস্থিত সাউদার্ন ডিস্ট্রিক্ট ইউএস এটর্নী অফিস থেকে ২৬ এপ্রিল বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলা হয়, অপর ৪ জনের মামলা এখনও বিচারাধীন রয়েছে।

তরুণ ব্যবসায়ী ও রাজনীতিক পারভেজ সাজ্জাদ এ রায়ে পরম করুনাময়ের শোকরানা আদায় এবং প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি ধন্যবাদ জানিয়েছেন তার পক্ষে আইনী লড়াই চালানো এটর্নীকেও।

উল্লেখ্য, জাতীয়তাবাদি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং যুক্তরাষ্ট্রে বিএনপি রাজনীতিতে অন্যতম একজন সংগঠক হিসেবে নিজ এলাকা চট্টগ্রামের মিরসরাই থেকে এমপি নির্বাচনে আগ্রহী। সে প্রত্যাশায় সবসময় এলাকার বিএনপি নেতা-কর্মীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলছেন। বিএনপির হাই কমান্ডেও রয়েছে যোগাযোগ। কিন্তু এই মামলার কারণে তিনি কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV