Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ধর্ষণের দায়ে জনপ্রিয় মার্কিন কমেডি অভিনেতা বিল কসবির ৩০ বছর জেল

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: April 27, 2018 | 4:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জনপ্রিয় মার্কিন কমেডি অভিনেতা বিল কসবিকে ধর্ষণের দায়ে বৃহস্পতিবার ৩০ বছর জেল দিয়েছে আদালত। ২০০৪ সালে বিল কসবি এক নারীকে ধর্ষণ করেছিলেন। ওই নারীর অভিযোগ তোলে ’৭০-এর দশকে তার বয়স যখন ১৫ তখন মি.কসবি তাকে যৌন হয়রানি করেছেন। ঐ নারী সিভিল কোর্টে একটি মামলার উদ্যোগ নিলে বিল কসবি তা রুখতে সুপ্রিম কোর্টে যান। আদালত আবেদন খারিজ করার পর বিল কসবির বিরুদ্ধে মামলার পথ খুলে যায়। আদালত তাকে ধর্ষণের দায়ে ৩০ বছর জেল দেয়। ‘দ্যা কসবি শো’ খ্যাত মি. কসবি ‘আমেরিকান ড্যাড’ হিসেবেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।

৭৮ বছর বয়সী বিল কসবির বিরুদ্ধে আরো ৪০ জনের মতো নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। তবে বিল কসবি এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং গত এক দশক ধরে এধরনের অভিযোগের বিরুদ্ধে সামাজিক ও আইনগতভাবে বিচারের পথ রুদ্ধ করার সবরকমের চেষ্টা করেছেন। কসবির বিরুদ্ধে এ রায়কে এক বিরাট বিজয় হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী লিলি বার্নাড বলেছেন, গত ৬২ বছর ধরে আমরা তাকে চিনি, কিন্তু যারা তাকে রক্ষক হিসেবেই বলতেন এ রায় তাদের চোখকে খুলে দিয়েছে। কসবির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর তার অসংখ্য ভক্ত ছাড়াও অনেক সেলিব্রেটি তার পাশে এসে দাঁড়ান।

আদালতে কসবির বিরুদ্ধে সাজা ঘোষণার পর একজন আইনজীবী তাকে জামিন না দিতে অনুরোধ জানিয়ে বলেন, তার নিজস্ব বিমান রয়েছে এবং তিনি পালিয়ে যেতে পারেন। এসময় বিল কসবি এজলাসেই ক্ষিপ্ত হয়ে তাকে গালি দিয়ে বলেন, ‘তার কোনো প্লেন নেই, সে একটা ‘এ্যাসহোল’। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে বিল কসবির সাজার মেয়াদ শুরু হবে। বিল কসবির বিরুদ্ধে ধর্ষণ মামলার এধরনের রায়ের মধ্যে দিয়ে হলিউডের শক্তিশালী চলচ্চিত্র ব্যক্তিত্ব হার্ভে ওয়েনস্টেইন সহ অন্যান্য সেলিব্রেটিদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ও ‘মি টু’ আন্দোলন আরো জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। রিসন ডট কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV