নিউইয়র্কে ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুলে বর্ণাঢ্য বই উৎসব ও কনসাল জেনারেল’র বিদায়ী সংবর্ধনা
https://www.facebook.com/USANewsNY/videos/2193205327363921/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুলে বাংলা পাঠ্যপুস্তক উৎসব ও কনসাল জেনারেলের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গত ২৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যানহাটানের পলাশ রেষ্টুরেন্ট আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা স্কুল শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান এনডিসি শিক্ষার্থীদের হাতে এসব নতুন বই তুলে দেন।
ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুলের সিইও ইকবাল আহমেদ মাহবুবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, বিগত নির্বাচনে সিটি কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ, ব্রঙ্কস থেকে নির্বাচিত সাবেক স্টেট এসেম্বলীম্যান এরিক এ স্টেভেনসন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আবদুস সহীদ।

ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুলের পরিচালক মানিক আহমেদ এবং পরিচালক প্রশাসক মো. তাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুলের সাংস্কৃতিক পরিচালক মনিকা রায়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, আইটিভিইউএসএ’র সিইও মাওলানা শহীদুল্লাহ, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার এম সোলাইমান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের উপদেষ্টা আব্দুর রব দলা মিয়া, হাফিজ জুলকিফ চৌধুরী, আবদুল আজিজ, বাংলা স্কুলের শিক্ষক ইমতিয়াজ হেলাল, গোলাম মাসুদ পারভেজ, শিক্ষিকা কাওসার ভূইয়া, স্কুলের পরিচালক আজমান আলী, দীন ইসলাম প্রমুখ।


অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি লুৎফর রহমান ক্বাসেমী। যুক্তরাষ্ট্র প্রবাসী একজন নাইজিরিয়ানসহ স্কুলের শিক্ষার্থীরা সদ্য পদোন্নতি প্রাপ্ত নাইজিরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুলের পক্ষ থেকে শামীম আহসানকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করা হয়।
উৎসবমুখর পরিবেশে প্রধান অতিথি অন্যদের সঙ্গে নিয়ে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল মো. শামীম আহসান বাংলাদেশের দ্রুত এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে কমিউিিনটি ও দেশ সেবায় বলিষ্ঠ ভূমিকা রাখতে বাংলাদেশীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


তিনি ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুলের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ প্রজন্মের সন্তানদের বাংলা শিক্ষায় উৎসাহ দেয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই বিনামূল্যে বিতরণের এ উদ্যোগ নেয়া হয়। এর মাধ্যমে প্রবাসের নতুন প্রজন্ম বাংলাভাষা ও সংস্কৃতির সঠিক জ্ঞান অর্জনে সক্ষম হবে।


কনসাল জেনারেল বলেন, সর্বস্তরের প্রবাসীদের আন্তরিক সহযোগিতাই আমার কাজকে সহজ করে দিয়েছে। আমি যেখানেই থাকি না কেন প্রবাসীদের এ আন্তরিক সহযোগিতা ভালবাসা সবসময় আমার ছায়া হয়ে থাকবে।
আলহাজ গিয়াস উদ্দিন এ প্রজন্মের সন্তানদের বাংলা শিক্ষায় উৎসাহ দেয়ার জন্য এ ব্যতিক্রমী উদ্যোগের কথা উল্লেখ করে কনসাল জেনারেলের নানামুখি কার্যক্রমের প্রশংসা করেন।


ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুলের সিইও ইকবাল আহমেদ মাহবুব প্রবাসী বাংলাদেশী এ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ফ্রি স্কুল বই বিতরণ করার জন্য কনসাল জেনারেল ও বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিগত ৩ বছর যাবত বাঙালী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল বই বিতরণ করা হচ্ছে। এতে তার স্কুলের ছাত্র-ছাত্রীরা ভীষণভাবে উপকৃত হচ্ছে। এজন্য তিনি কনসাল জেনারেলের প্রতিও গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান ।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা কনসাল জেনারেল মো. শামীম আহসানকে একজন কর্মবীর হিসেবে উল্লেখ করে বলেন নিউইয়র্কে তার সেবাধর্মী কার্যকম মাইল ফলক হয়ে থাকবে। এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনাটি শেষ হয়।
https://www.facebook.com/mohammed.hossain.102361/videos/1786944958029102/
https://www.facebook.com/USANewsNY/videos/2193220630695724/
https://www.facebook.com/USANewsNY/videos/2193225670695220/
https://www.facebook.com/USANewsNY/videos/2193191207365333/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!