Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলু আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: April 28, 2018 | 10:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মাহবুব আলী বুলু ইন্তেকাল করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৬৪ বছর বয়সী বুলু ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে লং আইল্যান্ড জুইশ হাসপাতালে ভর্তি ছিলেন। দুই সপ্তাহ ধরে তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

নীলফামারির সন্তান বুলুর স্ত্রী, দুই সন্তান এবং নব্বই বছর বয়সী মা আছেন। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু জানিয়েছেন, নিউইয়র্কে জানাজার পর তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।

১৯৯০ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাসিন্দা বুলু প্রবাসীদের নিয়ে বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন, সংগঠনটির সভাপতিও তিনি। এই সংগঠনের উদ্যোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম লোক সঙ্গীত সম্মেলনের আয়োজন করেন মাহবুব আলী বুলু। এছাড়া ম্যানহাটানে ডাউন টাউন বিজনেস এসোসিয়েশন প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা রেখেছিলেন তিনি। মাহবুব আলী বুলুর মৃত্যুতে জাতীয় পার্টির নেতারা শোক প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক প্রকাশ

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মাহবুব আলী বুলুর ইন্তেকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং  পরিবারের সদস্যদের শোক সইবার জন্য মহান অল্লাহতায়ালার রহমত কামনা করা হয়েছে। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের পক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এই শোক প্রকাশ করেন।

শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসরাত আলী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান,  আবুল কাশেম, শামছুদ্দিন আজাদ, লুৎফর করিম, ডা. মো. আলী মানিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা আইরিন পারভীন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম,  মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম,  শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমী, এান ও সমাজ  কল্যান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর  হোসেন, প্রবাসী কল্যান সম্পাদক সোলেয়মান আলী, অর্থ সম্পাদক মো. আবুল মনসুর খান, মহিলা সম্পাদিকা শিরিন আক্তার দিবা, যুব ক্রীয়া সম্পাদক মাহাবুবুর রহমান টুকু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পদক তৈয়বুর রহমান টনি, সস্কৃতিক সম্পাদক শহীদ হাসান, আন্তরজাতিক সম্পাদক দেওয়ান বজলু, কার্যকরি সদস্য  শাহানারা রহমান, নুরুল আবসার সেন্টু, আমিনুল ইসলাম কলন্সি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV