নিউইয়র্ক কনস্যুলেটে ডিজিটাল ‘নো ভিসা রিকোয়ার্ড’ সেবা চালু
https://www.facebook.com/USANewsNY/videos/2191557267528727/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কে ডিজিটাল পদ্ধতিতে ‘নো ভিসা রিকোয়ার্ড’ সেবা প্রদান শুরু হয়েছে। নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে গত ২৩ এপ্রিল অপরাহ্নে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি ডিজিটাল পদ্ধতির ‘নো ভিসা
রিকোয়ার্ড’ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কনসাল জেনারেল মো. শামীম আহসান এনডিসি’র সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক’র ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, হেড অব চ্যাঞ্জারী চৌধুরী পারভীন সুলতানা, পাসপোর্ট ও ভিসা উইং প্রধান প্রথম সচিব মো. শামীম হোসেন প্রমুখ। এসময় কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে জানান হয়, ডিজিটাল পদ্ধতিতে ‘নো ভিসা রিকোয়ার্ড’ সেবা গ্রহণ করতে যথাযথভাবে অনলাইন (িি.িারংধ.মড়া.নফ) ফরম পূরণ করে (www.visa.gov.bd) প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। আবেদন গ্রহণের তারিখ থেকে পরবর্তী চার কর্ম দিবসে নো ভিসা রিকোয়ার্ড সম্বলিত পাসপোর্ট সরবরাহ করা হয়।
উল্লে¬খ্য, ডিজিটাল পদ্ধতিতে নো ভিসা রিকোয়ার্ড চালু হওয়ার পর থেকে হাতে লেখা ফরমের কার্যকর বন্ধ হয়ে গেছে। বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের www.bdcgny.org ভিজিট করতে বলা হয়েছে।
https://www.facebook.com/USANewsNY/videos/2191571867527267/
https://www.facebook.com/USANewsNY/videos/2191582964192824/
https://www.facebook.com/USANewsNY/videos/2191565437527910/
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone