Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্ট্রং উইমেন্স কমিউনিটি এমপাওয়ারমেন্টের আর্থ ডে সেলিব্রেশান

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: April 29, 2018 | 11:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : স্ট্রং উইমেন্স কমিউনিটি এমপাওয়ারমেন্টের প্রেসিডেন্ট  এবং ফলোস্ দ্য অস্কার নমিটেডেট বেস্ট ইভেন্ট প্রোডিউসার মনিকা হকের পরিকল্পনা, পরিচালনা এবং নেতৃত্বে ২৫শে এপ্রিল নিউইয়র্কে ব্রন্সের পার্কচেস্টারে গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হলো আর্থ ডে সেলিব্রেশান। বরাবরই মনিকা হক ভিন্ন স্বাদের অনুষ্ঠান দিয়ে সমাজ সেবা করে যাচ্ছেন, এবারো এর ব্যতিক্রম হয়নি।

  

এবার ছিল চমক। ফ্যাশন শো তে মডেলদেরকে রিসাইক্লিং ড্রেস পরিয়ে মনিকা বিশ্ববাসীকে যে কোনো দ্রব্য রিসাইক্লিং করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আহ্ববান জানিয়েছেন।এই ফ্যাশন শোতে পাঁচটি ডিজাইনার কালেকশান দিয়ে বারে বারে পৃথিবীর পরিবেশ এবং জলবায়ুর ভারসাম্য রক্ষা করার প্রতি আহ্ববান জানানো হয়েছে। সোডার ক্যান দিয়ে বানানো ব্রাজিলের বিখ্যাত ডিজাইনারের কালেকশান ছিল এই আর্থ ডে সেলিব্রেশানের অন্যতম আকর্ষন। এই সেলিব্রেশান শুরু হয় আমেরিকা এবং বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে।এরপরে শুভেচ্ছা বক্তব্য দেন টাইটেল স্পন্সর ফাহাদ সোলায়মান, মনিকা, মজ, নিয়াজ, কোয়ান্টাম মেথডের প্রেসিডেন্ট নিলুফার হক, মোহাম্মদ আনিস, ফারহানা আমান, বাবলি হক, শাহনাজ বেগম, গ্যাব্রিয়েল মার্টিনেজ, টেন রিচার্ড, রাশিদা গোডার, গায় ম্যাকডোনাল্ড, ম্যাডেলিন ব্যারন, কিসেল বাউটন, কিয়া ম্যাজিক, ভেরোনিকা গনজালেজ, জায়েন বানেগাস, ডেরেক কেনডাল, কোইসি সায়মন, মার্কাস পাচা, হালো আমদা, ডলি কর, জে পি সিং, আসাম সিং, ব্রায়ান লওরি, আনা সাউসা, জ্যাজমিন টরেস, অ্যানালি বেট্রিক, ডেনি সিলভা, পেট্রিসিয়া মিরান্ডা ডে সওগা, বাদাল,

মারিয়া এম,নাটালি ডে ফেরারি, ইওনা ফেলিক্স আরাউজো, অ্যানডোল পাওয়া জিন্দাল, এডসন রোচা জুনিয়র, মিসায়েল অ্যান্ডরামে, সায়মা চৌধুরী, সারজিও ডেলাভিকি, জয়তি সাহনি, নিশা পারিখ, ডোয়েক অ্যান্টভ, জুনিলসন, লেনাইসা প্রিসুড, এমবার লরেনচ প্রমুখ। প্রোগ্রামের সময়সীমা ছিল দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত্য। মডেলদের মেকওভার, হেয়ার স্টাইল, গেট আপ শুরু হয় দুপুর থেকে গোল্ডেন প্যালেসের টেরেসে।মডেলদের মেকওভারের জন্য চারজন মেকআপ আর্টিস্ট,হেয়ার স্টাইলের জন্য একজন হেয়ার স্টাইলিস্ট মজুদ ছিল। মুল অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ছয়টায়।ছয়জন প্রোফেসনাল ফটোগ্রাফার পুরো প্রোগ্রাম ক্যামেরায় কভার করেন। ২০ ডলার এন্ট্রি ফি, বুধবার, নিউইয়র্কের ওয়ার্কিং ডে এবং স্কুল খোলা হওয়া সত্বেও প্রোগ্রাম হয়েছে হাউসফুল। পন্চাশজন মডেল এই ফ্যাশন শো তে অংশগ্রহন করে। রিসাইক্লিং ড্রেস ফ্যাশনশো তে শোস্ টপার ছিল প্রিন্সেস ইবতিহাজ্ব। এই শো এর চিফ হোস্ট ছিল আল-মুকতাদির রাফান এবং আল-ওয়ালিদ ট্যালেন্ট।গান পরিবেশন করেন নিয়াজ, ভেরো জি, বাবলি, শাহনাজ, আরিফ খান, নেটে মোরানের ডিফারেন্ট অ্যাক্ট ছিল চোখে পরার মত। আর্থ ডে ফ্যাশন শো পাওয়ার্ড বাই মনিকাস বিজনেস, টাইটেল স্পন্সর্ড বাই  ফাউমা ইনোভেটিভ ইনক, উৎসব ডট কম, সেলিম বিরিয়ানি, স্টাইল বুটিক, নাগিনাস ক্লজেট, অ্যালেক্সিয়া আরো অনেকে। সারাবিশ্ব একত্রিত হয় এই সেলিব্রেশানে আমেরিকান কমিউনিটি, মেক্সিকান কমিউনিটি, ব্রাজিল কমিউনিটি, বাঙালী, ইন্ডিয়ান, পাকিস্তানি একসাথে আর্থ ডে উদযাপন করে। সোয়েকের সাথে সম্পৃক্ত অ্যাকটিভ সদস্যদের নিউইয়র্ক স্টেটের পক্ষ থেকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV