Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাণিজ্য নিষেধাজ্ঞার আওতা থেকে যুক্তরাষ্ট্রের মিত্রদের সাময়িক রেয়াত দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: May 1, 2018 | 1:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য নিষেধাজ্ঞার আওতা থেকে প্রতিবেশী মেক্সিকো, কানাডা এবং মিত্র ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে আরো একমাসের জন্য সাময়িক রেয়াত দিলেন। যুক্তরাষ্ট্র এই দেশগুলো থেকে আমদানিকৃত স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর ইতোপূর্বে বাড়তি শুল্ক আরোপ করে। মূলত যুক্তরাষ্ট্রের বাজারে চীনসহ অন্যান্য দেশের অ্যালুমিনিয়াম ও স্টিল আমদানির ওপর বাড়তি শুল্ক আরোপ করা হলে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্র এবং প্রতিবেশিরাও এর আওতায় পড়ে যায়।

হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, চীন, জাপান এবং রাশিয়ার পণ্যের ওপর সাময়িক শুল্ক আরোপের সময়সীমা মঙ্গলবারই শেষ গেছে। এরপর নতুন করে স্থায়ী সিদ্ধান্ত নেয়ার আগে মেক্সিকো, কানাডা এবং ইইউভুক্ত দেশগুলোকে একমাসের জন্য বাড়তি শুল্কের আওতামুক্ত রাখার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে, নির্ধারিত একমাস সময়ের ভেতর ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না এলে আবারো এই শুল্কের আওতায় পড়বে তারা।

তবে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে ইইউ জানিয়েছে, তারা কোনো হুমকির মুখে আলোচনায় বসতে আগ্রহী নন। ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মের্কেলের যুক্তরাষ্ট্র সফরের পরপরই ট্রাম্প এমন ঘোষণা দিলেন। এই সফরের আগে মের্কেল বলেন ইউরোপীয় ইউনিয়নকে স্থায়ীভাবে এই কর রেয়াত না দেয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়বে ।
এরইমধ্যে যুক্তরাষ্ট্র তার মিত্র দক্ষিণ কোরিয়া আমদানিকৃত স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর স্থায়ীভাবে বাড়তি শুল্ক আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া এবং ব্রাজিলও এই করের আওতা থেকে নিজেদের মুক্ত রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেই মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে উত্তেজনাপূর্ণ বাণিজ্যিক সম্পর্কের মাঝেই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মেনুচিন এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা দ্বিপাক্ষিক বাণিজ্য সংলাপে অংশ নিতে মঙ্গলবার চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। ভয়েস অব আমেরিকা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV