Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

উসকানির পোস্ট রুখতে ফেসবুকে নতুন ফিচার?

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: May 1, 2018 | 5:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অপপ্রচার ছড়ানোর জন্য ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে অশুভ চক্র। তারা কোনো উদ্দেশ্যমূলক পোস্ট দিলে বাচ-বিচার ছাড়াই তা শেয়ার করার কারণে উসকানিমূলক পরিস্থিতি তৈরি হয় অনেক সময়। এ ধরনের পরিস্থিতি এড়াতে নতুন এক ফিচারের পরীক্ষা করতে দেখা গেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সোশ্যাল প্লাটফর্মটিকে।

নয়া এ ফিচারটি দেখা যায় পোস্টের নিচেই। লাইক-কমেন্ট-শেয়ার বাটনের ওপরে সংযুক্ত ফিচারটিতে ব্যবহারকারীর প্রতি প্রশ্ন থাকছে এমন যে, ‘Does this post contain hate speech?’ অর্থাৎ ‘এই পোস্টে ঘৃণা ছড়ানোর আধেয় আছে কি?’ প্রশ্নের পর থাকছে ‘Yes’ ও ‘No’ (হ্যাঁ ও না) দু’টি বাটন।

আগে থেকেই ফেসবুকে পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করার পদ্ধতি চালু আছে। কিন্তু রিপোর্ট করতে খানিকটা সময় ব্যয় করতে হয়। পোস্টের বিরুদ্ধে রিপোর্ট গেলে সাধারণত ওই পোস্ট সরিয়ে নেওয়া হয়ে থাকে। ধারণা করা হচ্ছে, ওই পদ্ধতিটিই আরও সহজ করতে চাইছে ফেসবুক কর্তৃপক্ষ।

অল্প কিছু সময়ের জন্য এই ‘হেট স্পিচ’ ফিচারটি নিরীক্ষা করা হচ্ছিল বিধায় বিস্তারিত জানা যায়নি। ‘হ্যাঁ’ ও ‘না’ বাটনে ক্লিক করার পর আরও কোনো অপশন আসে কি-না, তাও বোঝা যায়নি।

তবে এই ‘হেট স্পিচ’ ফিচার একেবারে সহজ মনে হচ্ছে বিধায় বিরুদ্ধমত অবদমিত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে। যেহেতু এটি ব্যবহারকারীদের বহুলপ্রতীক্ষিত ‘ডিজলাইক’ বাটন নয়, সেহেতু অনেকে অপছন্দের ব্যাপারটিই সরাসরি ‘হেট স্পিচ’ অপশনে গিয়ে ‘ইয়েস’ চেপে বসতে পারেন। যাতে নির্বিচারে পোস্ট সরিয়ে নেওয়ার মতো দায়ে পড়ে যেতে পারে কর্তৃপক্ষ।

সম্প্রতি এ ধরনের পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ফেসবুকের তরফ থেকে বলা হয়, ভুয়া খবর ছড়িয়ে পড়া ঠেকাতে সন্দেহজনক কনটেন্টগুলো কম দেখানো হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী নিউজ ফিডে খবর দেখানোর ক্ষেত্রে সেন্সরশিপ এবং সংবেদনশীলতার একটি সামঞ্জস্য রাখার চেষ্টা চলছে। সূত্র : বাংলা নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ