দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন- ‘ট্রাম্পের শান্তিতে নোবেল পাওয়া উচিত’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন বলেছেন, কোরিয় উপদ্বীপে শান্তির বারতা আনতে সহায়তা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এজন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। উত্তর কোয়িয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক সম্মেলনের পর মন্ত্রীপরিষদের এক বৈঠকে সোমবার তিনি এমন অভিমত প্রকাশ করেন। ওই সম্মেলনে কয়েক দশকের বৈরীতার ইতি টানতে সম্মত হয়েছে সিউল ও পিয়ংইয়ং। সেই সাথে সম্পূর্ণ পরমাণু বিকেন্দ্রীকরণে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে প্রতিশ্রুতি প্রকাশ করে। মুন জায় ইন বলেন, ‘কোরিয় উপদ্বীপে শান্তির নতুন যুগের সূচণা হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।’
দুই কোরিয়ার মধ্যে বরফ গলানোর নেপথ্যে মার্কিন প্রেসিডেন্ট বড় কৃতিত্বের দাবিদার বলে আগেও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মুন। গতকাল তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত। আমাদের প্রয়োজন হলো শান্তি।’ সিউলের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বৃটেনের ইন্ডিপেন্ডেন্ট।
তবে, মি. মুন কোরিয়া ইস্যুতে ট্রাম্পের বিরাট অবদান দেখলেও বিশেষজ্ঞরা তাতে একমত নন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নির একজন অধ্যাপক টি জে পেম্পেল ইন্ডিপেন্ডেন্টকে বলেন, মার্কিন প্রেসিডেন্টের কিছু কৃতিত্ব প্রাপ্য তবে, যতটা বলা হচ্ছে ততটাও নয়।
গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের এশিয়া-প্যাসিফিক কান্ট্রি রিস্ক ডেস্ক উপপ্রধান অ্যালিসন ইভানস বলেন, ট্রাম্পকে যদি কৃতিত্ব দিতেই হয়, তবে, সেটা হবে নিতান্তই সামান্য। মানবজমিন
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone